1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
৪৮ লাখ ডলারে বিক্রি গরু, গিনেস রেকর্ডে নাম ‘ভিয়াতিনা-১৯’-এর - অপরাধ সংবাদ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন মাদক পাচারে নারীর সম্পৃক্ততা, বিজিবির অভিযানে ১৯ কেজি গাঁজা উদ্ধার বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু। ব্রাজিল প্রেমে দেড় লাখ টাকা খরচ, পতাকার রঙে বাড়ি রাঙালেন আখাউড়ার রুবেল পটুয়াখালীতে আর্জন্টিনিয়ার হাজার হাজার সমর্থকদের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী  বিরামপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের চিরুনি অভিযান, ট্যাপেন্টাডলসহ তিন কারবারি গ্রেফতার বীরগঞ্জে ৯৪ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পুলিশ সুপারের ই-মেইল হ্যাকের চেষ্টায় ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার প্রতারক গ্রেফতার কাজিপুরে জব্দকৃত চালের নিলাম অনুষ্ঠিত বাউফলে বাক্ প্রতিবন্ধী অন্ধ কিশোরীকে ধ/র্ষণ, ধ/র্ষক গ্রেফতার

৪৮ লাখ ডলারে বিক্রি গরু, গিনেস রেকর্ডে নাম ‘ভিয়াতিনা-১৯’-এর

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

 

 

বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে স্বীকৃতি পেয়েছে নেলোর প্রজাতির ‘ভিয়াতিনা-১৯’ নামক একটি গরু।

ব্রাজিলের মিনাস জেরাইস অঞ্চলে এক নিলামে গরুটি প্রায় ৪৮ লাখ মার্কিন ডলারে (প্রায় ৫৯ কোটি টাকা) বিক্রি হয়েছে। এর মাধ্যমে ভিয়াতিনা-১৯ বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও জায়গা করে নিয়েছে। খবর এনডিটিভির।

৫৩ মাস বয়সী ভিয়াতিনা-১৯ এর ওজন প্রায় এক হাজার ১০১ কেজি, যা একই জাতের সাধারণ গরুর তুলনায় প্রায় দ্বিগুণ। সাদা চকচকে লোম, ঢিলেঢালা চামড়া এবং কাঁধের ওপর বড় আকৃতির কুঁজের কারণে গরুটি সহজেই সবার নজর কাড়ে। শুধু দামের কারণেই নয়, সৌন্দর্য ও শারীরিক গঠনের জন্যও আলোচনায় রয়েছে ভিয়াতিনা-১৯। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওর্থে অনুষ্ঠিত ‘চ্যাম্পিয়ন অব দ্য ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় এটি ‘মিস সাউথ আমেরিকা’ খেতাব অর্জন করে। বিভিন্ন দেশের ষাঁড় ও গাভি নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতাকে অনেকেই ‘গরুর মিস ইউনিভার্স’ বলে থাকেন। বিশেষজ্ঞদের মতে, ভিয়াতিনা-১৯-এর শক্তিশালী পেশিগঠন এবং বিরল জিনগত বৈশিষ্ট্যই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। ফলে বিশ্বজুড়ে প্রজনন কর্মসূচিতে এর ভ্রূণের চাহিদাও বেড়েছে।

পশুচিকিৎসক লোরানি মার্টিন্স বলেন, ভিয়াতিনা-১৯ এখন পর্যন্ত সবচেয়ে নিখুঁত গরুর উদাহরণ। একজন খামারি যেসব গুণ খোঁজেন, তার সবই এই গরুর মধ্যে রয়েছে।

নেলোর জাতের গরু গরম আবহাওয়ায় টিকে থাকার ক্ষমতা ও রোগ প্রতিরোধের জন্য পরিচিত। বর্তমানে ব্রাজিল বিশ্বে নেলোর গরুর সবচেয়ে বড় প্রজননকারী দেশ। এই জাতের গরু আর্জেন্টিনা, প্যারাগুয়ে, ভেনেজুয়েলা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশেও রপ্তানি করা হয়েছে।

ভিয়াতিনা-১৯ নেলোর বা অঙ্গোল জাতের গরু। ধারণা করা হয়, ভারতের অন্ধ্র প্রদেশের প্রকাশম জেলা থেকে এ জাতের উৎপত্তি। ১৮০০ সালের দিকে এই জাতের গরু প্রথম ব্রাজিলে নেওয়া হয়। বর্তমানে ব্রাজিলের অধিকাংশ গরুই নেলোর জাতের এবং এগুলো মূলত মাংস উৎপাদনের জন্য পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট