যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এর উদ্যোগে দেশের ৬৪ জেলার শিক্ষিত ও কর্মক্ষম যুবকদের জন্য শুরু হয়েছে সম্পূর্ণ বিনামূল্যের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ভর্তি কার্যক্রম। “দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মক্ষম যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ পরিচালনা করবে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড।
প্রশিক্ষণটি আগামী ০১ জুলাই ২০২৬ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। ৩ মাসব্যাপী এ কোর্সে প্রতিদিন ৮ ঘণ্টা করে মোট ৬০০ ঘণ্টার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
📌 আবেদনের শেষ সময়: ১৫ জুন ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
ভর্তি প্রক্রিয়া
যোগ্য আবেদনকারীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। পরীক্ষার তারিখ ও সময় মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
প্রশিক্ষণার্থীদের জন্য থাকছে বিশেষ সুবিধা
✅ সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ ✅ দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা ✅ সকালের নাস্তা, দুপুরের খাবার ও বিকালের নাস্তা ✅ দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ✅ প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান ✅ ফ্রিল্যান্সিং ও আইটি খাতে দক্ষতা অর্জনের সুযোগ
অনলাইনে ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণ-তরুণীদের জন্য এটি হতে পারে বড় একটি সুযোগ। দক্ষতা বাড়িয়ে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যেতে এখনই আবেদন করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।