1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
আমি নির্বাচিত হলে জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো– ব্যারিস্টার রুবিন ফারহানা - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

আমি নির্বাচিত হলে জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো– ব্যারিস্টার রুবিন ফারহানা

  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ–

 

ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে জেলার মানুষ পাবে, এরপর অন্য জায়গায় যাবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের চান্দুরা ও বুধন্তী ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুবিন ফারহানা।
শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নে আয়োজিত ডাকবাংলা খেলার মাঠে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়া দেশের জ্বালানি খাতের বড় জোগানদাতা। অথচ এই জেলার মানুষই গ্যাস সুবিধা থেকে বঞ্চিত থাকে। আল্লাহ যদি আমাকে এমপি হিসেবে কবুল করেন, তবে আমার প্রথম দাবি হবে— ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে এ জেলার মানুষ পাবে, তারপর তা অন্য জেলাগুলোতে যাবে।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমার স্বপ্ন সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের চান্দুরা ও বুধন্তী ইউনিয়নকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ ও মন্দিরের উন্নয়নের জন্য যা যা করা দরকার, আমি তাই করবো। ব্রাহ্মণবাড়িয়ায় কেন বিশ্ববিদ্যালয় হবে না? আমি নির্বাচিত হলে জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
জনগণের স্বাস্থ্যসেবা ও বেকারত্ব দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, বর্তমানে সরকারি হাসপাতালে ডাক্তার থাকে না, মেশিন নষ্ট থাকে। আমি স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব। বেকারত্ব দূর করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে আমাদের মা-বোনেরা যেন ঘরে বসে আয় করে তাদের স্বামী-সন্তানের পাশে দাঁড়াতে পারে, সেই ব্যবস্থা আমি করবো।
প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলের মানুষের কথা স্মরণ করে রুবিন ফারহানা বলেন, প্রবাসীদের অনেক সমস্যা ও চাওয়া-পাওয়া আছে। আমি কথা দিচ্ছি, সংসদে তাদের অধিকার নিয়ে আমি সোচ্চার থাকবো।
হাজী ছায়েদ মেম্বারের সভাপতিত্বে এবং হাফিজুর রহমান আল আমিনের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন মোঃ চমক মিয়া ও মোঃ বাবুল মিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী কাজী রফিকুল ইসলাম, মুন্সী আসাদুজ্জামান আসাদ, আশরাফুল ইসলাম, মিজানুর রহমান, লাফু মাস্টার, আইয়ুব আলী মেম্বারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পথসভাটি বিশাল জনসভায় রূপ নেয় এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad