1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

ধানের শীষ বিজয়ী হলে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে জনগণের দিন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

আগামী ১২ তারিখ ধানের শীষ বিজয়ী হলে ফেব্রুয়ারির ১৩  থেকে শুরু হবে জনগণের দিন। কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হবে।’ আজ বৃহস্পতিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় এ ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে দুপুরে হযরত শাহমখদুম (র.) মাজার জিয়ারত করেন তিনি। এরপর ওঠেন জনসভা মঞ্চে।তিনি বলেন, গত কয়েক বছর আমরা নিশি-রাতের ভোট দেখেছি, আমি-ডামি দেখেছি। এখন আরও একটি মহল ষড়যন্ত্র করছে। জনগণকে ১২ তারিখ সজাগ থাকতে হবে। দেশে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে আইন অনুযায়ী বিচার করতে হবে। জনগণ সজাগ থাকলে ১৩ তারিখ হবে জনগণের দিন। ওইদিন থেকে শুরু হবে মানুষের জন্য কাজ।তারেক রহমান বলেন, রাজশাহীতে আইটি পার্ক আছে, কোনো কাজ হয় না। পদ্মা নদী আছে, পানি নাই। বিএনপি বিজয়ী হলে খাল খনন হবে, পদ্মা নদী খনন হবে। পদ্মা ব্যারেজ নির্মাণ হবে। এতে দেশের উৎপাদন বাড়বে। কৃষকের ভাগ্যের উন্নতি হবে।

জনসভায় বিএনপি চেয়ারম্যান বলেন, এখানে আম বাগান আছে, হিমাগার নেই। আমরা হিমাগার করতে চাই। আইটি পার্ক সচল করে কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। ভোকেশনাল ইনস্টিটিউট করে সবাইকে দক্ষ করতে চাই যেন বিদেশে গিয়ে কর্ম করতে পারে।
তিনি বলেন, দলমত নির্বিশেষে প্রতিটি মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। এতে প্রতিটি পরিবার কিছু সহযোগিতা পাবে।বিদেশে চিকিৎসার জন্য গেলে দেশের অর্থ বিদেশে চলে যায় উল্লেখ করে তারেক রহমান বলেন, বিশেষায়িত হাসপাতাল করতে চাই, যেন দেশেই উন্নত চিকিৎসা হয়।
তারেক রহমান দলীয় প্রার্থীদের হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেন, ১২ তারিখ পর্যন্ত আপনারা এদের দেখে রাখবেন। ১৩ তারিখ থেকে ইনারা আপনাদের দেখে রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad