1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কসবায় কবীর আহমেদ ভূইয়া বলেন – বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের মুক্তির দূত - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিরামপুরে স্কুলছাত্রী অপহরণ: দীর্ঘদিনেও মেলেনি সন্ধান, সন্তানকে ফিরে পেতে আকুতি পরিবারের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে থানা হেফাজতে ৫ জন কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক বিজয়নগরে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো ‘মানবিক টিম’ ২০০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরে দেবী শীতলা পূজা, নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালনের দাবি ভক্তদের”

কসবায় কবীর আহমেদ ভূইয়া বলেন – বেগম খালেদা জিয়া ছিলেন জনগণের মুক্তির দূত

  • প্রকাশিত: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৫ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল হৃদয়ঃ–

ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া জনগণের মুক্তির দূত হিসেবে আবির্ভূত হয়েছিলেন। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শুক্রবার (৯ জানুয়ারি) কসবা উপজেলার বিনাউটি এলাকায় রাউতাট মসজিদ নির্মাণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দীন খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রুমেল আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কবীর আহমেদ ভূঁইয়া বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তবে এই শোককে শক্তিতে রূপান্তর করে জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা পূরণে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে তিনি আড়াইবাড়ি দরবার শরীফ জামে মসজিদে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কবীর আহমেদ ভূঁইয়া কসবা সদরের তালতলা গ্রামের কৃতি সন্তান সাবেক যুগ্ম সচিব আজগর আলীর জানাজায় অংশ নেন। এছাড়াও তিনি খাড়েরা ইউনিয়নে এতিমদের সঙ্গে সাক্ষাৎ করে দোয়া অনুষ্ঠানে তবারক বিতরণ করেন।
বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তিনি বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে জনগণের পাশে দাঁড়াতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট