1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নির্বাচনী আচরণে অসৌজন্যের প্রতিবাদে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

নির্বাচনী আচরণে অসৌজন্যের প্রতিবাদে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান রুমিন ফারহানার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার —

 

নির্বাচনী পরিবেশে অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে ভোটারদের ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেত্রী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা। মঞ্চ ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ তুলে ধরলেও তিনি কোনো নির্দিষ্ট দল বা প্রার্থীর নাম উল্লেখ করেননি।
এক নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে রুমিন ফারহানা বলেন, গণতান্ত্রিক দেশে সহনশীলতা ও সৌজন্যবোধ বজায় রেখেই রাজনীতি করতে হবে। নির্বাচনী আচরণে যারা অশালীনতা করছে, জনগণ তাদের উপযুক্ত জবাব দেবে ভোটের মাধ্যমেই।
সভায় তিনি অরুয়াইল চিত্রা নদীর ওপর একটি সেতু নির্মাণ এবং এলাকার গুরুত্বপূর্ণ সড়ক সংস্কারের ব্যাপক পরিকল্পনার কথা তুলে ধরেন। রুমিন ফারহানা বলেন, “আমি এমপি থাকাকালীন এই সেতু নির্মাণের জন্য আবেদন করেছিলাম। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এই সড়ক, সেতু ও কালভার্টের কাজ সম্পন্ন করব।”
তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশে কোনো দুর্নীতি, চাঁদাবাজি কিংবা বালু ব্যবসাকে প্রশ্রয় দেওয়া হবে না। নিরীহ মানুষকে টাকা দিয়ে মিথ্যা মামলায় জড়ানোর সংস্কৃতি বন্ধ করতে হবে।”
এ সময় তিনি উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad