1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিএনপির সভাপতি প্রয়াত এরশাদ আলী খন্দকারের ৭ম মৃত্যু-বার্ষিকী উপলক্ষে নেত্রকোণা পূর্বধলার নারান্দিয়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

বিএনপির সভাপতি প্রয়াত এরশাদ আলী খন্দকারের ৭ম মৃত্যু-বার্ষিকী উপলক্ষে নেত্রকোণা পূর্বধলার নারান্দিয়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

 

নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ১০ নং নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রয়াত এরশাদ আলী খন্দকার এর ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ ডিসেম্বর, সোমবার বিকাল ৪.৩০ ঘটিকায় নারান্দিয়া ইউনিয়ন পরিষদ মাঠে নারান্দিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠন এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

নারান্দিয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস ছোবান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আফতাব আহমেদ শাহজাহান এর সঞ্চালনায় স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নেত্রকোণা -৫ (পূর্বধলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোঃ বাবুল আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান ফকির, ছায়েদ আল মামুন শহীদ ফকির, যুগ্ম আহবায়ক মোঃ সেলিম উদ্দিন, হাবিবুর রহমান হাবিব, মোঃ আব্দুল গফুর, মোঃ সালাহউদ্দিন আহমেদ নওয়াব, মোঃ আবুল হাসনাত বেপারী, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম সম্রাট, নেত্রকোণা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান তালুকদার, জেলা যুবদলের নেতা জাকির হোসেন জুয়েল প্রমূখ।
স্মরণ সভায় বক্তারা বলেন, মরহুম এরশাদ আলী খন্দকার ছিলেন, শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিক। বর্তমান কান্তিকালীন সময়ে এরশাদ আলী খন্দকার মতো দক্ষ সংগঠক ও বলিষ্ঠ নেতার বেশী প্রয়োজন। পরিশেষে প্রয়াত এরশাদ আলী খন্দকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট