1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের জনসভা সফল করতে বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের ভয়াবহ বিস্তার: সিঙ্গারবিলের এক অংশেই ৬১টি স্পট, তালিকা করছে পুলিশ বিজয়নগর দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বিজয়নগরে মহাদেব আশ্রমের দানবাক্স ভেঙে টাকা ও স্বর্ণালংকার চুরি

বিজয়নগরে ৩১ দফা বাস্তবায়ন ও ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের জনসভা সফল করতে বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

আগামী ১ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সভাপতি কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের আগমন এবং বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইছপুরা ইউনিয়নের খাদুরাইলে এক বিশাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার খাদুরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে এ সভা সম্পন্ন হয়।
আসন্ন জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষ্যে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ইনু মুন্সি। ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শাহিদ মিয়া, সাধারণ সম্পাদক মোশারফ হুসাইন এবং ৯ নং ওয়ার্ড সভাপতি কাসেম মিয়ার যৌথ সঞ্চালনায় সভায় দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য গিয়াস উদ্দিন। তিনি তাঁর বক্তব্যে আগামী ১ ডিসেম্বরের জনসভাকে সফল করতে এবং দলের ৩১ দফা বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিন মেম্বার ও সাধারণ সম্পাদক এনাম খাঁ, বিজয়নগর প্রেস ক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ আরাফাত, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আহার সরকার এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. শাহালম মিয়া।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা কাশেম সর্দার, রোকনউদ্দিন মেম্বার, যুবদল নেতা রুবেল মিয়া, ছাত্রদল সভাপতি সাগর আহমেদ। সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বক্তারা আগামী ১ ডিসেম্বর ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের আগমন উপলক্ষে শোডাউন ও জনসমাগম নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট