1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
তুচ্ছ ঘটনায় প্রাণহানি- আউলিয়া বাজারে অটোর চালকের মর্মান্তিক মৃত্যু - অপরাধ সংবাদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ আটক যুবক ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপ্ত ও ৪০ বছর পূর্তি উদযাপন ফ্রিল্যান্সিং শিখেই আয়! যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রি প্রশিক্ষণে মিলবে ভাতা, খাবার ও সনদ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে  জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা   অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন পানিসম্পদমন্ত্রী। বিজয়নগরে ​মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন ৪ ভাই সিরাজগন্জের কাজিপুরে  ব্রাকের উদ্যোগে গাছের চারা বিতরণ সিরাজগন্জের  জেলা প্রশাসক কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন  বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে গরুবাহী পিকআপের সংঘর্ষ, রক্ষা পেলেন চালক চা-দোকানের আড়ালে জুয়ার আসর, ‘পুলিশের কোনো ঝামেলা নাই’—দাবি কামালের

তুচ্ছ ঘটনায় প্রাণহানি- আউলিয়া বাজারে অটোর চালকের মর্মান্তিক মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

১৪ /১১/২০২৫ ইং তারিখে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজারে ঘটে গেলো এক হৃদয়বিদারক ঘটনা। মোটরসাইকেল আর অটোর সামান্য সংঘর্ষ—যা সাধারণত কয়েকটি কথা বা একটু বোঝাপড়ার মাধ্যমে সমাধান হওয়ার কথা—সেই তুচ্ছ বিষয়টিই মুহূর্তের মধ্যে ভয়াবহ রূপ নিলো।
চোখের সামনেই সংঘর্ষের পর মোটরসাইকেলচালক রাগে উন্মত্ত হয়ে হাতে থাকা ছোট কাটের লাঠি দিয়ে অটোচালককে আঘাত করেন। ক্ষণিকের মধ্যেই নিস্তেজ হয়ে পড়েন অটোচালক। হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত অটোচালকের বাড়ি চাঁনপুর। পরিচয়ে তিনি তোতা চৌকিদারের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটির এমন আকস্মিক মৃত্যুতে শোকের সাগরে ভাসছে তাঁর পরিবার ও স্থানীয়রা। এলাকার মানুষ বলছেন—“এ রকম তুচ্ছ ঘটনায় যদি প্রাণ যায়, তাহলে সমাজে শান্তি কোথায়?”
একটি ছোট ভুল বোঝাবুঝি, একটু ধৈর্যহীনতা—এভাবেই মুহূর্তে কেড়ে নিলো একটি পরিবারের সুখের ভরসা।
মানুষের জীবনের মূল্য কি এতটাই কমে গেছে? তুচ্ছ বিষয় নিয়ে রক্তগরম হয়ে ওঠা আমাদের সমাজকে কোথায় নিয়ে যাচ্ছে? আজ আবারও প্রশ্ন রেখে গেলো আউলিয়া বাজারের এই মর্মান্তিক ঘটনাটি।
মানুষ হিসেবে মানবিকতা আর ধৈর্যের জায়গাটা ফিরিয়ে আনতে হবে—নইলে এমন ঘটনা আরও ঘটবে, আমরা হারাবো আরও অনেক প্রিয় মানুষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট