1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কুমিল্লা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী আজিজুর রহমানের প্রচারণা শুরু, স্থানীয় প্রার্থীর পক্ষে জোর সওয়াল” - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিরামপুরে স্কুলছাত্রী অপহরণ: দীর্ঘদিনেও মেলেনি সন্ধান, সন্তানকে ফিরে পেতে আকুতি পরিবারের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে থানা হেফাজতে ৫ জন কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক বিজয়নগরে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো ‘মানবিক টিম’ ২০০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরে দেবী শীতলা পূজা, নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালনের দাবি ভক্তদের”

কুমিল্লা-২ আসনে মনোনয়ন প্রত্যাশী আজিজুর রহমানের প্রচারণা শুরু, স্থানীয় প্রার্থীর পক্ষে জোর সওয়াল”

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৫৪৪ বার পড়া হয়েছে

অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লার নির্বাচনী প্রচারণা শুরু

মোহাম্মদ এমরান হোসেন রিটন কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি :-

বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, কুমিল্লা জেলার হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের প্রথম ভিপি অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা।

সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মরহুম এম কে আনোয়ার সাহেবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে কর্মসূচির সূচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জহিরুল হক জহর, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রুহুল ইসলাম মনি, হোমনা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন সরকার, ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আতাউল্লাহ আতাউর, হোমনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল মুন্সী, শাহ পরান, আল আমীন, হোমনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, সাইদুল ইসলাম ও মামুন মিয়া, হোমনা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. নাইম ইসলাম, রামকৃষ্ণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী সরকার, হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম রাসেল, সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সোহেল রানা অন্তর, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম পিয়াস এবং ভাসানিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল সরকারসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা বলেন,

> “হোমনা-তিতাসের মানুষ চায় এলাকার ত্যাগী ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন দেওয়া হোক। বহিরাগত যত বড় নেতা হোন না কেন, স্থানীয়রা তা মেনে নেবে না।”

 

তিনি আরও বলেন,

> “এই আসনে বিএনপির ছয়জন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। যাকে দল মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করবো। তবে কোনো ভাড়াটিয়া বা বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না।”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-২ আসনে বিএনপির ছয়জন মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন—সাবেক প্রধানমন্ত্রীর এপিএস ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট