1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিজয়নগরে বিএনপির জনসভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল: “জনগণের বিপক্ষে গিয়ে কোনো দল টিকতে পারে না” - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

বিজয়নগরে বিএনপির জনসভায় ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল: “জনগণের বিপক্ষে গিয়ে কোনো দল টিকতে পারে না”

  • প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, “জনগণের বিপক্ষে গিয়ে কোনো দল টিকতে পারে না। জনবিচ্ছিন্নতার কারণেই আওয়ামী লীগের পতন ঘটেছে। ছব্বিশের আন্দোলনের সময় জনগণ তাদের পাশে ছিল না। তাই জনগণের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না।”
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের নিদারাবাদ ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন ও জনমত গঠনের অংশ হিসেবে হরষপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।
ইঞ্জিনিয়ার শ্যামল তার বক্তব্যে আরও বলেন, “বর্তমানে একটি দল মহিলাদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেইন চালাচ্ছে, তারা বলছে তাদের ভোট দিলে বেহেশতের চাবি দেবে। এ ধরনের ধর্মীয় বিভ্রান্তিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। মা-বোনদের ধর্মের নামে ভুল পথে পরিচালিত করার চেষ্টা চলছে, বিএনপির নেতা-কর্মীদের এসব প্রতারণা মোকাবিলা করতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন হরষপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মান্নান। এ সময় বক্তব্য রাখেন— জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি জহিরুল হক খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক চেয়ারম্যান আবুল মোবারক মাস্টার, শাহ আলম মাস্টার, এইচ. এম. শাহজাহান মাস্টার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, অ্যাডভোকেট আনিসুর রহমান মঞ্জু, অর্থ সম্পাদক হাজী মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, অ্যাডভোকেট ইমাম হোসেন, হুমায়ুন কবির খান, রাস্টু সরকারসহ উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সভা শেষে নেতৃবৃন্দ ৩১ দফা কর্মসূচির পক্ষে গণজাগরণ সৃষ্টিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad