1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
নেত্রকোনা-২ আসনের জমিয়ত প্রার্থী  মুফতি আনিসুর রহমানের শো-ডাউন। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

নেত্রকোনা-২ আসনের জমিয়ত প্রার্থী  মুফতি আনিসুর রহমানের শো-ডাউন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি ( দ্বীপক চন্দ্র সরকার),  নেত্রকোণা:

নেত্রকোণায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মাওলানা মোহাম্মদ
আনিসুর রহমান তার নিজ নির্বাচনী এলাকায়  নেতাকর্মীদের নিয়ে স্বতঃস্ফূর্ত শো-ডাউন করেছেন।

মুফতি মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান প্রায় শতাধিক মোটর সাইকেলের বহর নিয়ে বারহাট্রা উপজেলা সদর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। মোটর সাইকেলের বহরে সাদা কালো পতাকা, তাদের নির্বাচনী প্রতিক
খেজুর গাছের ব্যানার, ফেস্টুন শোভা পাচ্ছিল।

নির্বাচনী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সভাপতি মুফতি তাহের কাসেমী, জেলা সহ-সভাপতি মাওলানা আবুল কাশেম, জেলা সহ-সভাপতি আব্দুল হাদী ফরাজী, জেলা সাধারণ সম্পাদক  মাওলানা মফিজুর রহমান,
সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোফাজ্জল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল হাবিবি, জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার সরকার, বারহাট্রা উপজেলা জমিয়তের সভাপতি হাফেজ তাফাজ্জুল হোসেন খান, সাধারণ সম্পাদক মাওলানা আবু সাইদ তালুকদার,  যুব নেতা মাওলানা আরমান হোসেন বাক্কী, হাফেজ মাও: মোবারক উল্লাহ, ছাত্র নেতা দ্বীন মোহাম্মদ শিপন প্রমুখ। বর্ণাঢ্য নির্বাচনী শো-ডাউনটি নেত্রকোণা জেলা শহরের পুরাতন
কালেক্টর মাঠে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। সেখানে দলীয় মনোনীত প্রার্থী মুফতি আনিসুর রহমান আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad