1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণা ডিবি পুলিশের হাতে ৮ জুয়ারী আটক। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরামপুর বিএডিসি (সার) গোডাউনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার সরকার ঈদুল আযহা উপলক্ষে দিওড় ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দেড় ঘণ্টার কালবৈশাখীতে লন্ডভন্ড সুন্দরগঞ্জ, অন্ধকারে ৮০ হাজার গ্রাহক এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত

নেত্রকোণা ডিবি পুলিশের হাতে ৮ জুয়ারী আটক।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের মীর্জাপুর গ্রামের সাইফুল ইসলামের দোকানের ভেতরে জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৮ জুয়ারীকে আটক করেছে।

জেলা গোয়েন্দা শাখা (পূর্ব) অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এস আই ইকবাল এর নেতৃত্বে একটি টিম গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মীর্জাপুর গ্রামের সাইফুল ইসলামের দোকানের ভেতরে অভিযান চালিয়ে জুয়া খেলা সরঞ্জামাদিসহ ৮ জুয়ারীকে আটক করে। আটককৃত জুয়ারীরা হচ্ছে, মীর্জাপুর গ্রামের খায়রুল ইসলাম (৩৩), কাছম আলী(৫৫), রাহাত ইসলাম (১৮), বুলবুল মিয়া (৫০), মোঃ হেলিম মিয়া (৪৫), মোঃ বিল্লাল হোসেন (২৬), ফুল মিয়া (৩৫) ও রবিন হাসান (২৫)।

আটককৃত জুয়ারীদের বিরুদ্ধে ১৮৬৭ সনের প্রকাশ্যে জুয়া আইনে ৪ ধারায় মামলা দায়ের করে আসামিদের শুক্রবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট