1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বিরামপুর বিএডিসি (সার) গোডাউনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা আশীষ কুমার সরকার ঈদুল আযহা উপলক্ষে দিওড় ইউনিয়নে অসহায় পরিবারের মাঝে চাল বিতরণ দেড় ঘণ্টার কালবৈশাখীতে লন্ডভন্ড সুন্দরগঞ্জ, অন্ধকারে ৮০ হাজার গ্রাহক এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত

বিজয়নগরে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

আবদুল্লাহ আল হৃদয়ঃ-

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর পূর্বপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ মানিক মিয়ার বাড়িতে বুধবার রাত আনুমানিক ২টায় এ ঘটনা ঘটে। ডাকাত দল নগদ ৬ লক্ষ টাকা, দশ ভরি স্বর্ণালঙ্কার এবং প্রবাসী দুই ছেলের উপার্জিত টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ২রা সেপ্টেম্বর (মঙ্গলবার) দিবাগত রাত ২ টায় মানিক মিয়ার মাটির ঘরের একপাশে তার পুত্রবধূ এবং অসুস্থ মানিক মিয়া ঘুমিয়ে ছিলেন। অপর পাশের জানালার নিচ থেকে মাটি খুঁড়ে জানালা খুলে ডাকাত দল ঘরে প্রবেশ করে।
তারা মানিক মিয়াকে হাত-পা বেঁধে ফেলে এবং তার পুত্রবধূকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং প্রবাসী দুই ছেলের সকল উপার্জন ছিনিয়ে নেয়। আসবাবপত্রের মধ্যে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল, কয়েকটি কম্বল, একটি ব্লেন্ডার মেশিনসহ বিভিন্ন জিনিসপত্রও খোয়া গেছে।
অসুস্থ মানিক মিয়া ও তার স্ত্রী জানান, ঘরের ছাদ ঢালাই করার জন্য তারা নগদ টাকা ঘরে রেখেছিলেন এবং স্বর্ণালঙ্কারও ঘরেই ছিল। ডাকাত দল সবকিছু নিয়ে গেছে। মানিক মিয়া আরও জানান, মুখোশ পরা ৬ জন ডাকাত তাদের চোখের সামনেই সবকিছু লুট করে নিয়ে যায়। মানিক মিয়া আরও জানায় ডাকাতরা আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলছিল।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট