1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে আলোচনা সভা - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

কাজিপুরে বিএনপির সদস্য নবায়ন উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সদস্য নবায়ন ও ফরম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরাঞ্চলে অবস্থিত ৭ নম্বর খাসরাজবাড়ী ইউনিয়নে পীরগাছা বাজারে এই সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন খাসরাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা ও কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট রবিউল হাসান ও খাসরাজবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান কামাল। অনুষ্ঠানে খাসরাজবাড়ী ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নবায়ন ও ফরম বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট