1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগন্জের  কাজিপুরে পুনর্মিলন উৎসবে গান গেয়ে দর্শক মাতালেন মনির খান ও ঐশী৷ ঈদের ছুটি শেষে  প্রথম কর্মদিবসেই  সচিবালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়  হাতকড়াসহ র‌্যাবের হেফাজত থেকে  আসামি পালানোর অভিযোগ আজ থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকা। বিজয়নগরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১০টি ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ৷৷ জেলা প্রশাসকের উদ্যোগে ভোগডোমা আশ্রয়নে নির্মিত স্কুল পরিদর্শন করলো দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু । আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ক্ষমা চাইল৷৷  উখিয়ায় মালিকবিহীন ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ৭ দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে আজ (রোববার, ৩১ মে)। তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর।—প্রধানমন্ত্রী তারেক রহমান৷

নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন।

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৪৩ বার পড়া হয়েছে

এম এ খায়ের সভাপতি, সাইদুর রহমান ভূইয়া সাঃ সম্পাদক।

জেলা প্রতিনিধি (দ্বীপক চন্দ্র সরকার), নেত্রকোণা:

দীর্ঘ ১১ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনা এবং উৎসব মুখর পরিবেশে নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় কলমাকান্দা মাল্টিপারপাস অডিটোরিয়াম হল রুমে কলমাকান্দা উপজেলা বিএনপি এই সম্মেলনের আয়োজন করে।

কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক
এম এ খায়েরের সভাপতিত্বে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুর
সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন নেত্রকোণা জেলা বিএনপির আহ্বায়ক ও বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

বিশেষ অতিথি হিসেসে বক্তব্য রাখেন, নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, জেলা বিএনপির সদস্য সচিব ড. মোঃ রফিকুল ইসলাম হিলালী।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, কলমাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান পাঠান বাবুল, এডভোকেট সিরাজুল ইসলাম খোকন প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে সর্ব সম্মতিক্রমে কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি হিসেবে প্রবীন নেতা
এম এ খায়ের ও সাধারণ সম্পাদক হিসেবে লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান ভূইয়ার নাম ঘোষনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট