1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএপির ফল প্রকাশ সভাপতি ইঞ্জিঃ শ্যামল,সাধারণ সম্পাদক সিরাজ - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের আবাসিক কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ‘ ১১টি বসত ঘর পুড়ে ছাই৷।  দিনাজপুরের বিরামপুর উপজেলায় সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায়  জুলাই শহীদ দিবস পালিত৷৷ দুমকিতে মোবাইলের দোকানে দু/র্ধ/র্ষ চুরি৷৷  বিজয়নগরে জুলাই শহিদ দিবস পালিত আলোচনা সভায় আবেগঘন মুহূর্ত, শহিদ ওমরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ৷৷  গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী৷৷ পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷ 

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএপির ফল প্রকাশ সভাপতি ইঞ্জিঃ শ্যামল,সাধারণ সম্পাদক সিরাজ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

মোঃ আব্দুল্লাহ আল হৃদয়ঃ-

বহু জল্পনা কল্পনার পর জাতীয়তাবাদী দল বিএনপির ব্রাহ্মণবাড়িয়া জেলার পূর্ণাঙ্গ কমিটির ফল প্রকাশ করা হয়েছে। ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামলকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি মোঃ জহিরুল হক খোকন, সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, সহ সভাপতি এডভোকেট গোলাম সারোয়ার খোকন সহ ১৮ জনকে সহ সভাপতি করা হয়েছে। এবং সিরাজুল ইসলাম সিরাজকে সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আলী আজম, যুগ্ন সাধারন সম্পাদক নুরে আলম ছিদ্দিকী, মোঃ মনির হোসেন সহ ৮ জনকে যুগ্ন সাধারন সম্পাদক করা হয়। আসাদুজ্জামান শাহীনকে সাংগঠনিক সম্পাদক,দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ শামসুজ্জামান কানন, প্রচার সম্পাদক মোঃ মাহিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ ফারুক মিয়া, সেচ্ছাসেবক বিষয় সম্পাদক এইচ এম আবুল বাশারসহ মোট ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

০৯/০৫/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবারে, নবঘোষিত কমিটির সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ কমিটির প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও ১৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে উপদেষ্টা ৩২ জন, ১৮ জনকে সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক ৮ জন, সাংগঠনিক সম্পাদক ৪ জন ও ৬৮ জনকে সদস্য করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad