1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
নেত্রকোণা জেলায় ভিডিপির অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণের সমাপনী। - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিরামপুরে স্কুলছাত্রী অপহরণ: দীর্ঘদিনেও মেলেনি সন্ধান, সন্তানকে ফিরে পেতে আকুতি পরিবারের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে থানা হেফাজতে ৫ জন কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক বিজয়নগরে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো ‘মানবিক টিম’ ২০০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরে দেবী শীতলা পূজা, নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালনের দাবি ভক্তদের”

নেত্রকোণা জেলায় ভিডিপির অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণের সমাপনী।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

দ্বীপক চন্দ্র সরকার, নেত্রকোণা:

নেত্রকোণায় শপথ বাক্য পাঠের মাধ্যমে ‘জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ভিডিপি অ্যাডভান্সড মৌলিক প্রশিক্ষণ (পুরুষ) এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ৬ মে, মঙ্গলবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এ অনুষ্ঠান হয়। ২৮ দিন মেয়াদী এ প্রশিক্ষণে ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।

মদন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ট্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ, বারহাট্টা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেরিনা কাদের শেলী, কলমাকান্দা উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল এবং প্রশিক্ষণে সংযুক্ত আনসার ব্যাটালিয়নের সদস্যগণ।

সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মদন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রীমি ফেরদৌসী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ট্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীরা আর্থ-সামাজিক উন্নয়ন, নিরাপত্তা বিষয়ক সচেতনতা, বেকারত্ব দূর করার জন্য উদ্যোক্তা হওয়ার কৌশল ও অস্ত্র চালনাসহ বিভিন্ন কাঠামোতে তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। তারা এই প্রশিক্ষণ শেষে বাংলাদেশ আনসার বাহিনী কর্তৃক বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকেন। নির্বাচনের সময় ডিউটি, পূজা চলাকালীন সময়ে ডিউটি ও দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসেবে তারা কাজ করার সুযোগ পায়। বেকারত্ব দূর করার জন্য আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে সহজ শর্তে লোন দেওয়া হয়। যাতে তারা সাবলম্বী হতে পারে।
এছাড়াও প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও বড় খানার আয়োজন করা হয়। প্রশিক্ষণাত্রীদের মাঝে সার্টিফিকেট ও যাতায়াত ভাতা প্রদানের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের সমাপ্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট