1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করেছিলো- ইকবাল হাসান মাহমুদ টুকু - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের পথ রুদ্ধ করেছিলো- ইকবাল হাসান মাহমুদ টুকু

  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৮৮০ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী,স্টাফ রিপোর্টার,

বিএনপির প্রেসিডিয়াম সদস্য ইকবাল হাসান মাহমুদটুকু বলেন আওয়ামীলীগ শুধু ফ্যাসিবাদি সরকারই ছিলনা এরা ইতিহাসকে মুছে দিতে ছিল পারদর্শী ।সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার পথকে রুদ্ধ করেছিলো। তিনি আরও বলেন গত ১৭ বছর দেশে কোন নির্বাচন হয়নি। ওরা মানুষকে হত্যা করে ক্ষমতার টিকে ছিল।সারা দেশের ন্যায় কাজিপুরেও সুষ্ঠু নির্বাচন হয়নি। সিরাজগঞ্জ ও কাজিপুরকে গড়তে যারা অবদান রেখেছিল সেইপ্রয়াত আসাদুল্লাহ সিরাজী,আব্দুল্লাহ আলমামুন,কাজিপুরের ইউনুস তালুকদার, আব্দুল খালেক কে তারা হত্যা করেছিল। আওয়ামী লীগের হাত পূর্ব থেকেই রক্তে রঞ্জিত। তারা ৭১এর আগে ওপরের ইতিহাস মানুষকে জানতে দেওয়া হয়নি। ২৫ এপ্রিল শুক্রবার বিকেলে কাজিপুর উপজেলা পরিষদ মাঠে এক বিশাল জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু উপরোক্ত কথাগুলো বলেন।

কাজিপুর উপজেলা বি এন পির আয়োজনে উপজেলা বি এন পি,র সাবেক সভাপতি সেলিম রেজা সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা, ,বি এন পি চেয়ার পার্সনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন এরা গণতন্ত্রকে ধ্বংস করেছিল।তাই আজ সময় হয়েছে সকলকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগআমিনুর খান,, সিরাজগঞ্জ জেলা বি এন পির সভাপতি রুমানা মাহমুদ , সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা বি এন পির সম্মলন প্রস্তুতি কমিটির নাজমুল হাসান রানা,কণ্ঠ শিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা, কাজিপুর উপজেলা বিএনপি সাবেক সাঃ সম্পাদক ও সাবেক পৌর মেয়র প্রভাষক আব্দুস আব্দুস সালাম, সাবেক সাঃ সম্পাদক এ্যাডঃ রবিউল হাসান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad