1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে আগুনে পুড়ে ছাগল ও হাস মুরগী- ঝলসে গেছে গৃহিনী - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে নানা আয়োজনে সপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু৷৷  শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঝালকাঠিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ৷৷  কাজিপুরে  প্রধান শিক্ষকের অবসর জনিত বিদায়  অনুষ্ঠিত৷৷ গলাচিপায় ১৩ পিস ই/য়াবা/সহ যুবক গ্রেপ্তার৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন৷৷ মির্জাগঞ্জে ২৫ পিস ইয়াবাসহ  যুবক গ্রেপ্তার৷৷  পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷

কাজিপুরে আগুনে পুড়ে ছাগল ও হাস মুরগী- ঝলসে গেছে গৃহিনী

  • প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৮৮৪ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি গ্রামের হতদরিদ্র নান্নু মিয়া(৬৪)র বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে করে তার ৬ টি ছাগল ও ১০ টি হাঁস পুড়ে অঙ্গার হয়ে গেছে। সেই সাথে নান্নু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম(৫৯)এর পুরো শরীলে আগুনে ঝলসে গেছে।তিনি বর্তমানে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে নান্নু মিয়ার ঘরে আগুন লাগে। ওই ঘরের একপাশে ছাগল ও হাঁস এবং অপর পাশে সুফিয়া বেগম ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এসময় সুফিয়ার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে কোনমতে ঘর থেকে বের করা হয় সুফিয়া বেগমকে। কিন্তু ঘরের আসবাবপত্র, ছাগল এবং হাঁসগুলো বের করা সম্ভব হয়নি।সেগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
খবর পেয়ে শুক্রবার সকালে কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম ঘটনাস্থলে যান।তিনি জানিয়েছেন হতদরিদ্র ওই পরিবারটির আনুমানিক প্রায় তিনলক্ষ টাকার ক্ষতি হয়েছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক জানান, ওই মহিলা চিকিৎসাধীন রয়েছেন। তিনি সুস্থ হলে আমরা তাকে সরকারি সহযোগিতা দেবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad