1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে চাঁদা,না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে আগুন-থানায় অভিযোগ। - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

কাজিপুরে চাঁদা,না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে আগুন-থানায় অভিযোগ।

  • প্রকাশিত: রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ৩১৩ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার-

 

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখীতে নয়ন সরকার নামের এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ব্যবসায়ীর অভিযোগ, চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় রবিবার বিকেলে কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।
গত শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে আগুনের ঘটনা ঘটেছে।
অভিযোগসূত্রে জানা গেছে, কিছুদিন আগে থেকে উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী বাজারের মৃত বাচ্চু সরকারের ছেলে ক্রোকারিজ ব্যবসায়ী নয়ন সরকারের কাছে চাঁদা দাবি করেন একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিবলী রেজা বাবু। শিবলী রেজা বাবু একজন ইয়াবা ব্যবসায়ী। অনেকবার ইয়াবাসহ আইন শৃংখলা বাহিনীর হাতে সে গ্রেপ্তার হয়েছে। সম্প্রতি সে নয়নের নিকটে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় রাতে নয়নের বাড়ির গেট আটকিয়ে আগুন দেয় যাতে সে পরিবারসহ পুড়ে মারা যায়। আগুনে নয়নের প্রায় ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

নয়নের প্রতিবেশী গৃহবধু লাইলী খাতুন বলেন, আমি রাতে শব্দ শুনে ঘরের জানালা খুলে দেখি নয়নদের বাড়িতে আগুন জ্বলছে। আমি তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে দেখি অনেক লোকজন তার মধ্যে শিবলীও রয়েছে। লোকজন আগুন নেভাতে গেলে শিবলী তাদের আগুন নেভাতে নিষেধ করে। আগুন নেভাতে নিষেধ করলে আমি শিবলীকে গালিগালাজ করে বলছি- আগুন কেন নিভাবে না, বাড়ি পুড়ে শেষ হয়ে গেল।

আরেক প্রতিবেশী আরিফ সরকার জানান, এ ধরনের কাজ খুবই ন্যাক্কারজনক। চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন দেবে এটা কোন ধরনের কাজ হলো। মানুষের জান-মালের নিরাপত্তা কই।

এ বিষয়ে অভিযুক্ত শিবলী রেজা বাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।

কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, বিষয়টি আমরা রবিবার সকালে প্রাথমিক তদন্ত করেছি। এরপর বিকেলে নয়ন সরকার একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad