1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

সিরাজগঞ্জ-১ আসনে জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

অঞ্জনা চোধুরী স্টাফ রিপোর্টারঃ

জাতীয় সংসদের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) এ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাজিপুরের আলমপুর চৌরাস্তা নামক স্থানে অনুষ্ঠিত আলোচনা সভা সঞ্চালনা করেন সংসদীয় আসন ১ ও ৩ এর দায়িত্বপ্রাপ্ত সদস্য ভিপি শামীম খান। এতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্ভাব্য সম্মেলন, প্রার্থী নির্বাচন ও দলীয় কর্মকান্ডের বিষয়ে আলোচনায় অংশ নেন সংসদীয় আসন ১ ও ৩ এর দায়িত্বপ্রাপ্ত সদস্য মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, রকিবুল করিম খান পাপ্পু ও রুমানা মোর্শেদ কনক চাঁপা। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, রবিউল হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলুসহ দলীয় নেতাকর্মিগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad