1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ভক্তদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর। অতঃপর মামলা গ্রেফতার ৬. - অপরাধ সংবাদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ আটক যুবক ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপ্ত ও ৪০ বছর পূর্তি উদযাপন ফ্রিল্যান্সিং শিখেই আয়! যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রি প্রশিক্ষণে মিলবে ভাতা, খাবার ও সনদ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে  জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা   অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন পানিসম্পদমন্ত্রী। বিজয়নগরে ​মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন ৪ ভাই সিরাজগন্জের কাজিপুরে  ব্রাকের উদ্যোগে গাছের চারা বিতরণ সিরাজগন্জের  জেলা প্রশাসক কাজিপুরে হুইলচেয়ার স্প্রে মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন  বিজয়নগরে জয়ন্তিকা এক্সপ্রেসের সাথে গরুবাহী পিকআপের সংঘর্ষ, রক্ষা পেলেন চালক চা-দোকানের আড়ালে জুয়ার আসর, ‘পুলিশের কোনো ঝামেলা নাই’—দাবি কামালের

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ভক্তদের হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর। অতঃপর মামলা গ্রেফতার ৬.

  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল হৃদয়,
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুরে এ ঘটনা ঘটে। শনিবার ১৪ ডিসেম্বর রাতে উপজেলা চর ইসলামপুর ইউপির নাজিরাবাড়ি এলাকায়, নাজিরাবাড়ি মধ্যেপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ৩৫ তম সুন্নী মাহফিলে এক বছর পূর্বে আমন্ত্রিত প্রধান অতিথি মাওলানা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী।

অনুমোদন বিহীন মাহফিলের খবর পেয়ে থানা পুলিশ মাহফিল প্রাঙ্গণে আসলে মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরির ভক্তদের রুষানলে পরে পুলিশের ৩টি বাহন ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা মেট্রো-ঠ ১৪-২১১৫, ঢাকা মেট্রো-চ ১৫০১৪৩, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ৩৯। তাহেরী সেখান থেকে ছদ্মবেশে সুকৌশলে বাড়ির পেছন রাস্তা দিয়ে একটি বিল পাড়ি দিয়ে সরাইল উপজেলার বৈশামুড়া দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক হয়ে পালিয়ে যান।

এই বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরী মাহফিলের আয়োজন করে। এ ছাড়াও তাহেরীর বিরুদ্ধে আখাউড়া থানায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে নং-০৭, তাং-১৪/১২/২০২৪। খবর পেয়ে পুলিশ মাহফিলে মঞ্চ থেকে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি ভক্তদের ডাল হিসেবে ব্যবহার করে একটি বাড়িতে ঢুকে পড়েন।
পুলিশে কাজে বাধা ও গাড়ি ভাঙচুর ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলা নং ২২ ।এর মধ্যে ৬ জনকে আটক করা হয়েছে
আটককৃত হলেন, ১-ওমর আলী ২৯ পিতা মন মিয়া চোর ইসলামপুর মধ্যপাড়া
২-শাহানুর ৩৫ পিতামৃত রমজান মিয়া নাজিরা বাড়ি
৩. মোশারফ মিয়া (২৫) পিতা সেন্টু মিয়া, চতুরপুর
৪. মোঃ হাকিম মিয়া (৩৭) পিতা-মৃত আব্দুল জলিল চর ইসলামপুর
৫. সেলিম (২৪) প্রিতামৃত আব্দুল কাশেম চোর ইসলামপুর
৬. মিহান (প্রকাশ মির্জা আলী ৪৮) পিতা মৃত তুতা মিয়া নাজিরা বাড়ি।

বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট