1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিজয়নগরে শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ শ্রদ্ধা, স্মরণ ও প্রত্যয়ের আলোচনায় সভা অনুষ্ঠিত বিজয়নগরের চান্দুরা ডাক বাংলায় বাজার পরিচালনা কমিটি গঠন। ছিনতাইকারীদের বর্বরতা: হোমনায় অটোরিকশা চালক শান্ত দাসকে জবাই করে হত্যা সিরাজগঞ্জের কাজিপুরে সোনামুখী ফাজিল মাদ্রাসার শতবর্ষপূর্তি উদযাপিত সিরাজগঞ্জের কাজিপুরে বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজাকে তিন প্রতিষ্ঠানের সংবর্ধনা  দেশজুড়ে অপেক্ষার অবসান: আজ তফসিল ঘোষণা, একই দিনে হচ্ছে নির্বাচন ও গণভোট কুমিল্লায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় দৈনিক মাতৃজগত সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেশ ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি  খান সেলিম রহমানের শুভ জন্মদিন আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগ মুক্তি কামনা নেত্রকোণায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল নেত্রকোণার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার সম্ভাব্যতা সমীক্ষা শীর্ষক কর্মশালা

পুঠিয়া দলিল লেখক সমিতির উজ্জ্বল ও বাবুল আক্তারের অপসারণের দাবিতে হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার-

রাজশাহীর পুঠিয়া উপজেলার সাব রেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির নব্য বনে যাওয়া নেতা উজ্জল ও বাবুল আক্তারের দাপটে অতিষ্ঠ হয়ে পড়েছে দলিল লেখক সমিতির সাধারণ সদস্যরা।
ক্ষমতার পালা বদলের সাথে সাথে উজ্জ্বল ও বাবুল আক্তারের ক্ষমতার দাপটে কোল ঠাসা হয়ে পড়েছেন তারা। জানাগেছে, সম্প্রতি সংবাদ চলমান টিভিতে উজ্জ্বল ও বাবুল আক্তারের নানা অপকর্ম নিয়ে সংবাদ প্রকাশ হলে হামলার শিকার হয়রাণি সাধারণ দলিল লেখকরা। সম্পত্তি সময়ে অনিয়ম দুর্নীতির বোঝা মাথায় নিয়ে একাধিক গণমাধ্যমের শিরোনাম হয়েছেন এই দুর্নীতিবাজ দলিল লেখক সমিতির নব্য নেতা বাবুল আক্তার ও উজ্জল।

সুত্র বলছে, গত ২ অক্টোবর বাবুল আক্তার ও উজ্জ্বল তাদের দলবল নিয়ে দলিল লেখক সমিতিতে এসে সাধারন দলিল লেখকদের গালিগালাজ করতে থাকেন।
এ সময় মোস্তাক নামের এক দলিল লেখক গালি দেওয়ার কারণ জানতে চাইলে উজ্জ্বল ও বাবুল আক্তারের বাহিনী হামলা করেন।

সেবা গ্রহীতারা জানান, উজ্জল ও বাবুল আক্তার প্রকাশ্যে বলেন দলিলের ফ্রি কোন দলিল লেখক সরাসরি অফিসে নিতে পারবে না।
প্রতিটি গ্রাহক তাদের সিন্ডিকেটের কাছে টাকা জমা দিলে তখন দলিল লেখকরা দলিল করতে পারবে। এবং উজ্জ্বল ও বাবুল আক্তার এই দলিল লেখক সমিতির দায়িত্ব পাওয়ার পর থেকে নানা অনিয়ম দুর্নীতির জন্ম দিয়ে যাচ্ছেন। এই দলিল লেখক সমিতিতে পিয়ন থেকে শুরু করে সকলকে সালামি দিয়ে খুশি রাখতে হয়।সালামি না দিলে তাদের দলিল আটকে রেখে চাপের মুখে ফেলে বিভিন্নভাবে হয়রানি করেন।

নানা অনিয়ম দুনীতি ও হামলার বিষয়ে বাবুল আখতারের মুঠোফোনে ফোন দিয়ে জানতে চাইলে
তিনি বলেন, আমাদের দলিল লেখক সমিতিতে হামলার কোন ঘটনা ঘটেনি গত বুধবারে সেনাবাহিনীরা তদন্তে এসেছিলো তারা তদন্ত করে চলে গেছে। আর বেশি কিছু বলতে পারব না , আপনার কিছু জানার থাকলে সরাসরি অফিসে এসে জেনে যান।

এমন দুর্ধর্ষ অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে চাইলে পুঠিয়া সাব রেজিস্টার মোস্তাফিজুর রহমানের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন নাই।

দলিল লেখক সমিতির সিন্ডিকেটের নব্য নেতা উজ্জল ও বাবুল আখতারের এমন হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছে সাধারণ দলিল লেখক সহ জমির ক্রেতা বিক্রেতা ও সেবা গ্রহিতারা। তারা আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে এবং অতি দ্রুত তাদের আইনের আওতায় নিয়ে আনার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট