1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন৷৷

  • প্রকাশিত: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে
  • পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা :- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলে শিক্ষার্থীদের পিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। মা, বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন তিনি। আজ শুক্রবার সকাল ৯টায় কাঁঠালতলী তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে তোফাজ্জলের জানাজা শেষে যখন দাফন চলছিল, ঠিক তখনই এলাকাবাসী এই হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেন। এ সময় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা বলেন, তোফাজ্জল খুবই হাসি–খুশি লোক ছিলেন। তাঁকে কখনো কারও সঙ্গে খারাপ আচরণ করতে কেউ দেখেনি। মানসিক ভারসাম্যহীন হলেও সবার সঙ্গে হাসিমুখে কথা বলতেন। দেশের সর্বোচ্চ একটা বিদ্যাপীঠে এমন নৃশংস ঘটতে পারে এটি ভেবে সবাই অবাক হচ্ছেন। তাঁরা বলেন, চুরি যদিও করেও থাকে, সে জন্য তো আইন আছে। সামান্য কয়েক টাকার মোবাইলের জন্য এভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যা তাঁরা মেনে নিতে পারছেন না।
    মানববন্ধনে অংশ নেওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন বলেন, ‘দুই রাত ঘুমাতে পারিনি, শুধু চোখের সামনে ভাত খাওয়ার দৃশ্যটা ভেসে ওঠে! তোফাজ্জলকে আমি নিজের অর্থ দিয়ে চিকিৎসা করিয়েছি। এরপর ও ভাইয়ের মৃত্যুর পর আবার অস্বাভাবিক আচরণ শুরু করে। ও আমার কোনো নিকটাত্মীয় নয়, তবুও ওর জন্য মায়া লাগে। এ রকম একটা কাজ ঢাকা বিশ্ববিদ্যালয় হবে—তা ভাবা যায় না।’ তোফাজ্জলের স্কুলশিক্ষক গোলাম মাওলা মিলন বলেন, ‘স্কুলজীবন থেকেই তোফাজ্জল খুব মেধাবী এবং শান্ত স্বভাবের ছিলেন। আমরা হত্যাকারীদের বিচার চাই এবং তার সঙ্গে যারা তাকে মানসিক ভারসাম্যহীন করেছে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তোফাজ্জলের মামাতো বোন তানিয়া বলেন, ‘আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে দোষ এড়ানোর জন্য মোবাইল চুরির অপবাদ দিয়েছে। সুষ্ঠু তদন্ত করলে মূল রহস্য বেরিয়ে আসবে।’ জুমার নামাজের পর পাথরঘাটা গোলচত্বরে তোফাজ্জল হত্যার বিচার চেয়ে মানববন্ধন করে পাথরঘাটা স্টুডেন্ট সোসাইটি। এ ছাড়া তোফাজ্জল হত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাকায় অধ্যয়নরত পাথরঘাটার শিক্ষার্থীরা ও বিকেলে বিএম কলেজ প্রধান ফটকে মানববন্ধন করেন পাথরঘাটাস্থ বরিশালের শিক্ষার্থীরা।ছবি:-সংগৃহীত

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad