1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সেনা ও বিজিবি’র টিম কারাগারে পৌঁছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিদ্রোহ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম- বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলো শিক্ষার্থীরা৷৷ বীরগঞ্জ থানার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন৷৷  ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ, আগুনে পুড়ে ধ্বংশ৷৷ সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ উপজেলা প্রকৌশলী বললেন, “আমরা এখনো কাজ শুরু করিনি” গলাচিপায় পানিতে ডুবে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের মৃত্যু৷৷ বাউফলে বাকপ্রতিবন্ধীকে ধ/র্ষণে; অভিযুক্ত আনোয়ার বয়াতী’ র‌্যাব-৮ এর অভিযানে গ্রেফতার৷৷  পটুয়াখালী শিল্পী কল্যাণ সমিতির বর্ষা বরণ অনুষ্ঠিত৷৷ মির্জাগঞ্জে দালালমুক্ত ভূমি অফিস গড়তে প্রশাসনের অভিযানে আটক-১”” খরস্রোতা পায়রা নদীর কড়াল থাবায় পটুয়াখালী সদরের ছোটবিঘাই ইউনিয়নের ৪টি গ্রাম প্রায় বিলীন হওয়ার পথে৷৷ জলাবদ্ধতার কবলে পটুয়াখালী শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা৷৷

সেনা ও বিজিবি’র টিম কারাগারে পৌঁছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীদের বিদ্রোহ

  • প্রকাশিত: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ৩৮৪ বার পড়া হয়েছে

আজ শুক্রবার (৯ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে চট্রগ্রাম নগরের লালদিঘী এলাকায় অবস্থিত চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দীরা বিদ্রোহ করেছে।  খবর পেয়ে বেলা ৩টার দিকে সেনাবাহিনী ও বিজিবি গিয়ে কারা অভ্যন্তরের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এর আগে গোলাগুলির ঘটনায় রুবেল (৩৫) নামে একজন বন্দী আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এই বন্দীর চোখে গুলি লেগেছে। বিকেল সাড়ে চারটার দিকে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে চমেক হাসপাতালের সূত্রে নিশ্চিত হওয়া গেছে ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার আখেরুল ইসলাম শুক্রবার বিকেল ৪টা ৪১ মিনিটের দিকে দেশ বলেন,  গতকাল বৃহস্পতিবার বেশ কিছু বন্দী জামিন পেয়েছেন। যাচাই-বাছাই করে আজ শুক্রবার জুমার নামাজের পর তাদের জামিনে মুক্ত করার প্রক্রিয়া চলছিল। এ সময় কারাগারে বন্দী থাকা সব হাজতীর মুক্তি দিতে হবে বলে দাবি করেন। এ সময় কারা কর্তৃপক্ষ তাদের আইনী প্রক্রিয়া অনুসরণ করে জামিন নেওয়ার অনুরোধ করেন। কিন্তু তারা কোনো কথা না শুনে হঠাৎ বিক্ষোভ শুরু করলে পাগলা ঘণ্টা বাজায় কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারারক্ষীরা কয়েকশ রাউন্ড রাবার বুলেট ছোড়ে। এ সময় কিছু কারারক্ষী আহত হয়েছেন বলে জানান এই কারা কর্মকর্তা।

জানায়, খবর  বেলা ৩টা ৮ মিনিটের দিকে সেনা ও বিজিবি’র টিম কারাগারে পৌঁছায়। বেলা সাড়ে তিনটার দিকে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

গোলাগুলিতে ঠিক কতজন আহত হয়েছেন তা কারা কর্তৃপক্ষ থেকে আজ শুক্রবার বিকেল  ৬ টা পর্যন্ত নিশ্চিত করা যায়নি। তবে বিদ্রোহ দমন করতে গিয়ে কিছু কারারক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার মঞ্জুর হোসেন।

ছবি: সংগৃহীত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad