1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
হটাৎ আওয়ামী লীগের ২৭টি ইউনিটের কমিটি ভেঙে দিলো আঃ লীগ - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

হটাৎ আওয়ামী লীগের ২৭টি ইউনিটের কমিটি ভেঙে দিলো আঃ লীগ

  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৩৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনকে ঘিরে সহিংসতার বিরুদ্ধে মাঠে না থাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ২৭টি ইউনিটের কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত ঢাকা-১৩ আসনের তিন থানা ও ওয়ার্ড নেতাদের নিয়ে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কোটা আন্দোলনের সময় সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ কর্মসূচিতে অংশ না নেওয়ার অভিযোগ ওঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর থানার ২৭টি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। তারই প্রেক্ষিতে এসব ইউনিটের কমিটি ভেঙে ফেলা হয়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান বলেন, আজকে আমাদের মতবিনিময় সভার চূড়ান্ত সিদ্ধান্তে বেশ কয়েকটি ইউনিটের কমিটি ভেঙে ফেলা হয়েছে। তবে, কয়টি ভেঙে ফেলা হয়েছে তা এখন বলা যাবে না। পরে গণনা করে বলতে পারব।
এদিন বিকেল থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত দীর্ঘ সময় মোহাম্মদুপর সূচনা কমিউনিটি সেন্টারে সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, স্থানীয় কাউন্সিলর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। যদিও এমন দৃশ্য সারাদেশে হয়েছে সে সুবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সহ বরুড়ায় ঝলম বাজারে আন্দোলনে আওয়ামী লীগের তেমন একটা প্রতিবাদ দেখা যায় নি এ নিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় বরুড়ায় আন্দোলনের বিরুদ্ধে তেমন একটা সাড়া শব্দ ছিল না বরুড়ায় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্বা সন্তান কমান্ড এর শাখা ছাড়া আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠন কোন প্রতিবাদ ও বিক্ষোভ দেখা যায় নি তৃণমূলের প্রশ্ন এখন যদি ঢাকাতে আন্দোলনের বিরুদ্ধে না থাকায় কমিটি ভেঙ্গে ফেলা হয় তাহলে চুল ছেড়া বিশ্লেষণ প্রত্যেকটি জেলা উপজেলায় ইউনিয়নে কমিটি ভেঙে ফেলার অনুরোধ রইল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট