1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
সিরাজগঞ্জে বিশ্বপরিবেশ দিবস উদযাপন পলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
এমপি হওয়ার পর প্রথম সফর: বিজয়নগরের চান্দুরায় নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য সংবর্ধনা কে এই সম্পাদক নামধারী বাটপার !!!  ধরিয়ে দিতে পারলে নগদ ১০ হাজার টাকা পুরস্কার৷ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা মুগদা এলাকায় মাথাবিহীন এক অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার ভয়েস অব কাজিপুরের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিজয়নগরের লিচু দেশের চাহিদা মিটিয়ে এবার বিদেশের পথে বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের নতুন নেতৃত্ব সভাপতি রেজওয়ান,সাধারণ সম্পাদক সাখাওয়াত বিজয়নগরে উপজেলা প্রশাসনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত কসবা উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃ’ত্যু বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ

সিরাজগঞ্জে বিশ্বপরিবেশ দিবস উদযাপন পলক্ষ্যে বৃক্ষরোপন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৪৬৩ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ ঃ “গাছ লাগাই পরিবেশ বাঁচাই”, এবং “করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা ”
এই শ্লোগান নিয়ে – সিরাজগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপনকর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরমালশাপাড়া নারী বসতি সহায়ক কমিটির সহযোগিতায় ব্র্যাক ইউপিজি সিরাজগঞ্জ আরবান শাখার শতাধিক সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
আজ বুধবার ৫ জুন) বিকেল ৪ টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার চরমালশাপাড়া বসতি সহায়ক কমিটির উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, চরমালশাপাড়া বসতি সহায়ক কমিটির সভাপতি মোছাঃ রেখা বেগম।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর রোমানা রেশমা, ব্র্যাক জেলা সমন্বয়কারি মোঃ রইস উদ্দিন, ব্র্যাক ইউপিজি আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ গোলাম মোস্তফা, মোঃ মাসুদ রানা , ব্র্যাক হেলথকেয়ার সার্ভিসেস এবং কমিউনিটি মোবিলাইজেশন এর পবিত্র কুমার গাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ব্র্যাক ইউপিজি কর্মসূচির শাখা ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম।
এসময়ে অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন, ব্র্যাক ইউপিজি কর্মসূচি সংগঠক মোছাঃ রুবিনা খাতুন, মোঃ মিনহাজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ আব্দুল গফুর ব্র্যাকের ইউপিজি আরবান কর্মসূচির এই কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন। তিনি এসময়ে তার বক্তব্যে আরও বলেন, খুব শীঘ্রই পাঁচ হাজার গাছের চারা ব্র্যাক ইউপিজি সদস্যদের মাঝে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পৌর কাউন্সিলর রোমান রেশমা বলেন, আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই পরিবেশ বাঁচাই কমপক্ষে ৩ টি করে গাছ লাগাই। আর সবাইকে পলিথিন ব্যবহার কমাতে হবে। আমরা যত্রতত্রভাবে পলিথিন না ফেলে নিরাপদ স্থানে নিয়ে আগুনে তা পুড়িয়ে ফেলে ধ্বংস করে ফেলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট