1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
দ্বিতীয় বার মত  কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

দ্বিতীয় বার মত  কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।

  • প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার -: সিরাজগঞ্জ:: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী রাজশাহী বিভাগের২৩’টি উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ বাক্য অনুষ্ঠিত হয়েছে। এতে সিরাজগঞ্জ কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় বারের মতো শপথ নিলেন, খলিলুর রহমান সিরাজী। মঙ্গলবার ২৮ মে দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেলোয়ার মোহাম্মদ হুমায়ুন কবির ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী রাজশাহী বিভাগের২৩টি উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান । রাজশাহী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এর পক্ষ থেকে এই শপথ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার প্রথমে নবনির্বাচিত ২৩টি উপজেলা পরিষদ চেয়ারম্যানদের কে একসঙ্গে শপথ পাঠ করান, এরপর ভাইস চেয়ারম্যান পরবর্তীতে মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য পড়ানো হয়। শপথের পর বিভাগীয় কমিশনার সবাইকে ফুলের শুভেচ্ছা জানান।৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য বিভাগীয় কমিশনার বলেন, দেশপ্রেম ,সততা নিষ্ঠা দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরাও তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান। এ সময় বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলা নির্বাচনে প্রথম ধাপে গত ৮মে , রাজশাহী বিভাগের ৮, জেলার ২৩টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট