1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইল চেয়ার বিতরণ - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইল চেয়ার বিতরণ

  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪৩০ বার পড়া হয়েছে

বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে হুইল চেয়ার বিতরণঅন্জনা স্টাফ রিপোর্টার-
সিরাজগঞ্জ সদর উপজেলার ২ নং বাগবাটি ইউনিয়নের বাগবাটি- রাজিবপুর অটিস্টিক স্কুলে প্রতিবন্ধীদের জন্য ৫০ টি হুইল চেয়ার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
বাগবাটি রাজিপুর অটিস্টিক স্কুলের আয়োজনে এবং দোস্ত এইড বাংলাদেশের সহযোগিতায়

শনিবার (১৮ মে) দুপুরে বাগবাটি রাজিবপুর অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে উক্ত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ -১ কাজিপুর আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।

প্রধান আলোচক ছিলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল হাশেম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ২ নং বাগবাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম।

স্বাগত বক্তব্য রাখেন, বাগবাটি রাজিপুর অটিস্টিক স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ইমরান হাসেমী এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, সিনিয়র শিক্ষক বীথি সাহা।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, দোস্ত এইড বাংলাদেশের স্বেচ্ছাসেবক সুমন সেখ এবং সংগীত শিল্পী রেনেসাঁ আলম।
অনুষ্ঠানে স্কুলের শিক্ষকগণ, কর্মচারীগণ, শিক্ষার্থী, অভিভাবকেরা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মানুষদের একাংশ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট