1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজীপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস-চেয়ারম্যান পদে সেলিম ও সুলতানা। - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

কাজীপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, ভাইস-চেয়ারম্যান পদে সেলিম ও সুলতানা।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৫০৪ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফল আনারস প্রতীক নিয়ে জয় লাভ করেছেন খলিলুর রহমান সিরাজী। কাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী পেয়েছেন ৪৫ হাজার ২৩৯ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীক আশরাফুল আলম পেয়েছেন ২৫ হাজার৬০৪ভোট । এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে সেলিম হোসেন তালা প্রতীকে ৩৭ হাজার ৪৫১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীক নিয়ে শাহিনুর ইসলাম পেয়েছেন ৩১ হাজার৯৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা হক হাস প্রতীকে ৩৩ হাজার ৫৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জান্নাতুল ফেরদৌসী ফুটবল প্রতীকে পেয়েছেন২১ হাজার ২৩০ ভোট। বুধবারে রাত সাড়ে দশটায় সরকারি রিটার্নিং কর্মকর্তা ও কাজীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মজিবুল হক এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৩৩‌‚৯৪ শতাংশ ভোটার ভোট প্রদান করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট