1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কুমিল্লার বরুড়ায় মামলার স্বাক্ষী দিতে যাওয়ায় স্বাক্ষীর উপর হামলা ও মারধর - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিপ্রবি’র মৃত্তিকা বিজ্ঞান বিভাগের উদ্যোগে নবনিযুক্ত উপ-উপাচার্যকে সংবর্ধনা প্রদান৷৷  এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পটুয়াখালীতে বইছে আনন্দের বন্যা!! কুষ্টিয়ায় মায়ের ত্যাগ আর সিদ্ধার্থের পরিশ্রমে এলো কাঙ্ক্ষিত সাফল্য জিপিএ -৫৷৷ খড়মপুর শাহ্ পীর কল্লাহ্ শহীদের ওরশ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে পুলিশ সুপার৷৷  বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় স্বীকৃতি পেল অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী৷৷  গলাচিপায় সর্প দংশনে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন৷৷  পটুয়াখালীতে মা/দক মা/মলায় সা/জাপ্রা/প্ত পলাতক আসামি গ্রে/প্তার৷৷ পটুয়াখালী শহরে চোরের উপদ্রুপ বৃদ্ধি, আ/ত/ঙ্কে ব্যবসায়ীরা৷৷ মাধবপুরে লরি-ট্রাকের সংঘর্ষ, সিএনজির ওপর ট্রাক উঠে নিহত ২৷৷

কুমিল্লার বরুড়ায় মামলার স্বাক্ষী দিতে যাওয়ায় স্বাক্ষীর উপর হামলা ও মারধর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ৮৩৬ বার পড়া হয়েছে

ঃরিয়াজ উদ্দিন রানাঃ

কুমিল্লার বরুড়ায় পৌরসভার কাসেড্ডা গ্রামে কুমিল্লা ফৌজদারী আদালতে মামলার স্বাক্ষী দিতে যাওয়ায় স্বাক্ষীর উপর হামলা ও মারধর করার অভিযোগ পাওয়া যায়। মঙ্গলবার সকাল দশটায় বরুড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কাসেড্ডা চৌমুহনীতে মোঃ ফারুক হোসেন, মোঃ বাবুল মিয়া, মোঃ মহসিন হোসেনকে মারধর করেন। জানা যায়, গত ২২/০৪/২৪ ইং তারিখে শহিদুল ইসলামের কুমিল্লা ফৌজদারী আদালতে মামলার হাজিরা ছিল। সেখানে ফারুক ও বাবুল স্বাক্ষী দিতে যায়। স্বাক্ষী দিতে যাওয়ার কারণে মামলার বিবাদীর পক্ষে ইয়াসিন (বিল্লাল), আব্দুল কুদ্দুছ, বশির, নূর আহমেদ বাবুলকে কাসেড্ডা চৌমুহনীতে পূর্ব পরিকল্পিতভাবে মারধর করেন। খবর পেয়ে মহসিন ও ফারুক ঘটনার স্থলে আসলে তাদেরকেও মারধর করেন। তাদের শোর চিৎকারে এলাকার মানুষ এগিয়ে আসলে ইয়াসিন (বিল্লাল), আব্দুল কুদ্দুছ, বশির, নূর আহমেদ প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে চলে যায়। এলাকার লোকজনের সহায়তায় মহসিন ও ফারুককে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ফারুকের অবস্থা খারাপ হওয়ার কারণে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং মহসিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ব্যাপারে বরুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী মহসিন বলেন, সোমবার আমাদের মামলার হাজিরা ছিল। স্বাক্ষী হিসেবে বাবুল ও ফারুক ভাই যাওয়ার কারণে পরিকল্পিতভাবে ইয়াসিন (বিল্লাল), আব্দুল কুদ্দুছ, বশির, নূর আহমেদ আমাদের উপর হামলা ও মারধর করেন। আমি এর সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad