1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়নপত্র জমা - অপরাধ সংবাদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাউদপুর পাবলিক স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাজিপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত আবু বক্কর সিদ্দিক কতৃক সাংবাদিক আরিফুল ইসলাম ফারহান এর উপর মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন সরাইলে মেঘনা নদীর তীরে অবৈধ বালু ও মাটি উত্তোলন বিরোধী অভিযান: ৮ জনের জেল, বিপুল সরঞ্জাম ধ্বংস বেপরোয়া ড্রাম ট্রাকের চাপায় নীলফামারীতে দুই ভাই নি’হ’ত, আহত ১ খুলনায় সড়ক দুর্ঘ’ট’নায় নি’হ’ত ২ জন সিরাজগন্জের কাজিপুরে  বর্ণিল আয়োজনে  বাংলা নববর্ষবরণ নানা আয়োজনে কাজিপুরে আফজাল হোসেন মেমোরিয়াল কলেজের নববর্ষ উদযাপন বিজয়নগরে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন কাজিপুরে মুনলাইট স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজনের মনোনয়নপত্র জমা

  • প্রকাশিত: সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৮২৫ বার পড়া হয়েছে

অঞ্জনা স্টাফ রিপোর্টার- আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মোট তিনজন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ সময় বিকেল চারটায় এই তথ্য নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল হক। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও গান্ধাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম হোসেন, শাহিনুল ইসলাম শাহিন ও সাইফুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন যথাক্রমে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা সুলতানা শাপলা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা হক, জুলেখা খাতুন, জান্নাতুল ফেরদৌস ও বিলকিছ খাতুন। এবছর অনলাইনে মনোনয়নপত্র জমাদান করেছেন প্রার্থীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট