1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বাথান হতে শুকর ছিনতাই- উদ্ধার করলো চৌহালী থানা পুলিশ - অপরাধ সংবাদ
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে:—– রাষ্ট্রপতি চট্রগ্রাম অনেকে ন্যায্য দাম না পেয়ে রাগে-ক্ষোভে অবিক্রিত চামড়া রাস্তায় ফেলে দেন৷ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে তাঁর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী । কোরবানির পশুবর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার সময়’  রাজধানীর সিটির ২ কর্মকর্তাকে অপসারণের পরে আরও ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ৷   ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানির ব্যস্ততা৷ ৷  আনন্দের মধ্যেও সারাদেশে সড়ক ও রেলপথে দুর্ঘটনায় থামেনি “২৬ জন নিহত!!  সৌদি আরবে হজ পালন করতে গিয়ে অসুস্থতা ছাড়াও বিভিন্ন কারণে ৩১ বাংলাদেশির মৃত্যু জরুরী ঘোষণা- অপরাধ সংবাদ পএিকার সকল নিয়োগ  বাতিল ৷ “ঈদ মোবারক ”  ঈদ মোবারক” ঈদ মোবারক” বরুড়ায় সংবাদকর্মীর ওপর হামলা ও অপহরণচেষ্টা, স্থানীয়দের তৎপরতায় রক্ষা

বাথান হতে শুকর ছিনতাই- উদ্ধার করলো চৌহালী থানা পুলিশ

  • প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৯৫ বার পড়া হয়েছে

অন্জনা স্টাফ রিপোর্টারঃ বাথান হতে ছিনতাই হওয়া চল্লিশটি শূকর ৩৬ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে সিরাজগঞ্জের চৌহালী থানা পুলিশ। সেইসাথে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ট্রাক এবং ওই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।উদ্ধারকৃত শূকরগুলির মূল্য প্রায় পাঁচলক্ষ টাকা।
চৌহালী থানা সূত্রে জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি রাতে চৌহালী উপজেলার বাগুটিয়া ইউনিয়নের বিনানইতে অবস্থানরত বাথান হতে চল্লিশটি বিভিন্ন বয়সের শূকর ছিনতাই করে ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে চৌহালী থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম মাঠে নামেন। পরে গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর, নরসিংদী, ঢাকার আশুলিয়ায় অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের পাঁচজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলো ময়মনসিংহের বিনয়চন্দ্র দাস(৩৮),ব্রাহ্মণবাড়িয়া জেলার আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ(৩০), মানিকগঞ্জের মোহাম্মদ হান্নান মিয়া ওরফে বাচ্চু মিয়া(৩২)মংময়সিংহের ফুলবাড়িয়ার নূর মোহাম্মদ ওরফে নুরু(২৮) এবং কিশোরগঞ্জ নীলফামারীর পলাশ চন্দ্র রায়(২৮)।
চৌহালী থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম জানান, ছিনতাই চক্রের দলনেতা বিনয় চন্দ্র দাসের নামে বিভিন্ন জেলায় আরও আটটি মামলা রয়েছে। সেসব মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামী।গ্রেপ্তারকৃতদের রবিবার সিরাজগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট