1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কাজিপুরে শহীদ এম মনসুর আলীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া ৷ - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিরামপুর পৌরসভায় নকশা অনুমোদনে ঘুষ বাণিজ্যের অভিযোগ বিরামপুরে স্কুলছাত্রী অপহরণ: দীর্ঘদিনেও মেলেনি সন্ধান, সন্তানকে ফিরে পেতে আকুতি পরিবারের কাজিপুরে সরকারি খাদ্য গুদামে বোরো ধানও চাল ক্রয়ের উদ্বোধন কাজিপুরে সেচ পাম্প অপারেটরদের নিরাপত্তায় বাঁশি প্রদান নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা: নারীসহ আটক ৫, উদ্ধার দেশীয় অস্ত্র কুষ্টিয়ার মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে থানা হেফাজতে ৫ জন কসবা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশির মরদেহ ১৮ ঘণ্টা পর ফেরত গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রীসহ ৫ জনকে হত্যা, স্বামী ফোরকান পলাতক বিজয়নগরে অসহায় পরিবারকে ঘর উপহার দিলো ‘মানবিক টিম’ ২০০ বছরের ঐতিহ্যবাহী মন্দিরে দেবী শীতলা পূজা, নিরাপদে ধর্মীয় অনুষ্ঠান পালনের দাবি ভক্তদের”

কাজিপুরে শহীদ এম মনসুর আলীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া ৷

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ৯১১ বার পড়া হয়েছে

  1.   “”  ৷ অঞ্জনা স্টাফ রিপোর্টার  ”
    সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর ১০৭ তম জন্মদিন সিরাজগঞ্জের কাজিপুরে পালিত হয়েছে। সোমবার(১৬ জানুয়ারি) বিকেলে কাজিপুর উপজেলা আ.লীগ কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল জয়। এসময় তিনি বলেন, আমরা কাজিপুরবাসি মনসুর আলীর মাটির সন্তান, এটা আমাদের গর্ব। জনবান্ধন নেতা ছিলেন আমার দাদা। কাজীপুরকে নৌকার ঘাটি বলা হয় শহীদ এম মনসুর আলীর কারণেই। আর মনসুর আলীর স্বপ্নগুলো বাস্তবায়ন করেছেন আমার পিতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম।
    কাজিপুর উপজেলা আ.লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন। উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সিরাজগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক রাশে ইউসুখ জুয়েল, সিরাজগঞ্জ সদর উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল হাকিম, স্বেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার।
    এসময় উপজেলা ও ইউনিয়ন আ.লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার সকল চেয়ারম্যান উপস্থিত ছিলেন।
    আলোচনা শেষে স্বাধীনতা স্কয়ারে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট