1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা: মা/দক-স/ন্ত্রা/স দমনে কঠোর অবস্থানের ঘোষণা৷৷  - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
দিনাজপুর মেডিকেলে মৃত্যুর সঙ্গে লড়ছেন মোছাঃ শিল্পি খাতুন পাশে দাঁড়ানোর মানবিক আবেদন৷৷ বাউফলে সাংবাদিক ও ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ; দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা!! পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিককে হাতুড়ি পে/টা, গ্রেফতার-২!! পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত৷৷ পায়রার করাল গ্রাসে মির্জাগঞ্জ: জিওব্যাগেও ঠেকানো যাচ্ছে না ভাঙন৷৷ জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা: মা/দক-স/ন্ত্রা/স দমনে কঠোর অবস্থানের ঘোষণা৷৷  পাথরঘাটার হ/ত্যা মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত আল আমিন র‌্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার অভিযুক্ত মকবুল আটক৷৷ মাছ শিকারি আলী আহমদ হত্যা মামলার মূল আসামি মনির মিয়া গ্রেফতার৷৷ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ইমারজেন্সিতে উপচে পড়া ভিড়, হাসপাতালের সামনে যানজটে চরম দুর্ভোগ!!

জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা: মা/দক-স/ন্ত্রা/স দমনে কঠোর অবস্থানের ঘোষণা৷৷ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে
  • পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পিরোজপুরের জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় ইন্দুরকানী থানা সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
    ইন্দুরকানী কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান, জিয়ানগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মাস্তান হাফিজ, জিয়ানগর সরকারি কলেজের প্রভাষক জাকারিয়া হোসেন, এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন, বালিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি খান মো. কবির হোসেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দুলাল ফকির, সাংগঠনিক সম্পাদক মো. ইউনূচ আকন, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল কালাম মৃধা, ছাত্রদলের আহ্বায়ক মো. আল আমিন হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান বলেন, “অপরাধী যে-ই হোক, সে কোনো দলের নয়; অপরাধীর একটাই পরিচয়—সে অপরাধী।” তিনি মাদক ও সন্ত্রাস নির্মূলে ইন্দুরকানী থানা পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
    তিনি বলেন, “কিশোর গ্যাং প্রতিরোধে প্রতিটি এলাকায় পুলিশের টহল জোরদার করা হবে। সন্ধ্যা ৭টার পর কোনো শিক্ষার্থী বাহিরে থাকতে পারবে না যাদেরকে পাবো জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসবো এবং রাত ১২টার পরে যাদের পাবো তাদেরকে ধরে থানায় নিয়ে আসবো কারন তখন কোনো ভদ্রলোকের বাহিরে কাজ থাকতে পারে না। এছাড়াও  যেসব এলাকায় মাদক সেবন ও কেনাবেচা হয়, সেখানে নিয়মিত পুলিশি টহল পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।”
    অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের বিরুদ্ধে তথ্য দিতে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে।” এ লক্ষ্যে তিনি নিজের সরকারি মোবাইল নম্বর সবার জন্য উন্মুক্ত রেখে গোপন তথ্য সরাসরি জানানোর আহ্বান জানান। তিনি বলেন, “জনগণের সহযোগিতা ছাড়া মাদক ও অপরাধ দমন কার্যক্রমকে আরও কার্যকর করা সম্ভব নয়।”
    সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং কার্যক্রম আরও শক্তিশালী করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad