1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
দুমকিতে দেড় লাখ টাকার ৪৮ চায়না দুয়ারি জাল জ/ব্দ, আ/গুনে ধ্বং/স!! - অপরাধ সংবাদ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বঙ্গোপসাগর উত্তাল, মৌসুমী বায়ুর নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া৷৷ দুমকিতে দেড় লাখ টাকার ৪৮ চায়না দুয়ারি জাল জ/ব্দ, আ/গুনে ধ্বং/স!! পটুয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে ব্যবসায়ীদের মানববন্ধন!  পাল্টা অভিযোগ সাংবাদিকের৷৷ বাউফলে ডাঃ নাসির উদ্দিন এর জানাজা ও দাফন সম্পন্ন৷৷  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ২৮ জুলাই৷৷ সরাইলে গৃহবধূর আত্মহত্যা– দেবর-ভাবির পরকীয়ার অভিযোগে থানায় এজাহার৷৷ মহিপুরের হ/ত্যা মামলার অন্যতম অভিযুক্ত সালেক ও ছারোয়ার র‍্যাব-৮ কর্তৃক গ্রে/ফতার৷৷  পটুয়াখালীতে দ্বৈত নাগরিকত্ব সিরীয় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷৷  কিডনি রোগে জীবনযুদ্ধ: বিরামপুরের পরিচিত মুখ সোনা মিয়ার চিকিৎসায় মানবিক সহায়তার আবেদন৷৷  বিরামপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ: বিজিবির কঠোর অবস্থান৷৷

দুমকিতে দেড় লাখ টাকার ৪৮ চায়না দুয়ারি জাল জ/ব্দ, আ/গুনে ধ্বং/স!!

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকা মূল্যের ৪৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।
রবিবার (২৬ জুলাই) সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী, চরবয়েড়া এবং মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া ও মজুমদার বাড়ি এলাকায় অভিযান চালানো হয়।
উপজেলা মৎস্য অফিসার মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম ও থানা পুলিশের একটি টিম পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। নিষিদ্ধ এ জাল ব্যবহার করলে মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, “নদী ও খালে অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, “নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। যারা এ ধরনের জাল ব্যবহার করবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাছের উৎপাদন বাড়াতে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সবাইকে সহযোগিতা করতে হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad