1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ কর্মসূচি পালন৷৷  - অপরাধ সংবাদ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার গাফিলতিতে সরকারি সুবিধা থেকে বঞ্চিত ৫২০ খামারী৷৷  পটুয়াখালীর পায়রা বন্দরের আবাসিক এলাকায় ধসে পড়েছে দুটি সীমানা দেয়াল৷৷ ঝালকাঠি পৌরসভা নির্মান করবে বাস টার্মিনাল, পার্ক ও মার্কেট // বরাদ্দ প্রায় ৩৮ কোটি টাকা৷৷  বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ কর্মসূচি পালন৷৷  গলাচিপা ও রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযানে লক্ষাধিক টাকার ৪৪টি জাল জব্দ ও ধ্বংস৷৷  প্রশাসনের অভিযানের পরও থামেনি সুগন্ধা নদীতে অবৈধ বালু উত্তোলন: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, বাড়ছে নদীভাঙনের শঙ্কা৷৷  গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত৷৷  ঝালকাঠিতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু৷৷  বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত৷৷  কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সৌন্দর্য বর্ধনের সকল ঐতিহ্য!

বিরামপুর দিওড় ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ বিতরণ কর্মসূচি পালন৷৷ 

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

দিনাজপুর জেলা প্রতিনিধি-২২ জুলাই ২০২৬: বিরামপুর উপজেলার ৪ নং দিওড় ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তা বাদী কৃষক দলের উদ্যোগে সরকারি চারাগাছ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির আওতায় ইউনিয়নভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়,উচ্চ বিদ্যালয়, মসজিদ ও মন্দিরে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিতরণ করা হয়। কর্মসূচির শুভ উদ্বোধন করেন দিওড় ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ রেজওয়ান আলী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার কাজ নয়,এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তোলার অঙ্গীকার। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সব সময় কৃষক,পরিবেশ ও সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে।”অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম মাস্টার,দিওড় ইউনিয়ন কৃষক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,এবং সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন সহ প্রমূখ গন। শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে ৫টি করে চারাগাছ বিতরণ করা হয়। বিতরণকৃত চারা গাছের মধ্যে ছিল আম,সুপারি,লিচু, কাঁঠাল,নিম ও মেহগনি। আয়োজকরা জানান,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরে এসব চারাগাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে একটি সবুজ ও পরিবেশ বান্ধব দিওড় ইউনিয়ন গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশ রক্ষা,জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের প্রতি একটি করে গাছ লাগানো এবং গাছের নিয়মিত পরিচর্যা করার আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad