1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
ঝালকাঠিতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু৷৷  - অপরাধ সংবাদ
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
গলাচিপা ও রাঙ্গাবালীতে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযানে লক্ষাধিক টাকার ৪৪টি জাল জব্দ ও ধ্বংস৷৷  প্রশাসনের অভিযানের পরও থামেনি সুগন্ধা নদীতে অবৈধ বালু উত্তোলন: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, বাড়ছে নদীভাঙনের শঙ্কা৷৷  গলাচিপায় পূবালী ব্যাংকের ‘বাংলা QR’ কার্যক্রমের উদ্বোধন, আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত৷৷  ঝালকাঠিতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু৷৷  বিরামপুরে মানব পাচার ও জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবেলায় রেফারেল পথনির্দেশনা ও এসওপি প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত৷৷  কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার সৌন্দর্য বর্ধনের সকল ঐতিহ্য! গলাচিপায় অবসর ভাতা না পেয়ে চরম অর্থকষ্টে প্রবীণ শাহজাহান৷৷ বিরামপুরে এলজিইডির কর্মশালা: গ্রামীণ সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনার দিগন্ত৷৷  মিথ্যা সংবাদের প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির সংবাদ সম্মেলন৷৷  দশমিনায় নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত৷৷ 

ঝালকাঠিতে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন শুরু৷৷ 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মোঃ ফেরদৌস :-ঝালকাঠি প্রতিনিধি–
“লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূবালী ব্যাংক পিএলসি ঝালকাঠি শাখার উদ্যোগে স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
সোমবার ২০ জুলাই সকাল ১১টায় শহরের কাপুরিয়াপট্টি মোড়ে একটি অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে এ কর্মসূচির সূচনা হয়। বুথে আগত গ্রাহকদের ক্যাশলেস ব্যাংকিং সেবা, বাংলা কিউআর, মোবাইল অ্যাপ এবং আধুনিক ডিজিটাল লেনদেন পদ্ধতি সম্পর্কে অবহিত করা হচ্ছে।
ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসির বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক উজ্জ্বল হালদার। তিনি স্থানীয় ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি, ব্যাংকের গ্রাহক ও কর্মকর্তাদের সাথে নিয়ে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে পূবালী ব্যাংক ঝালকাঠি শাখার সহকারী মহাব্যবস্থাপক রুপালী চক্রবর্তীর সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী খোকন লাল ব্রহ্ম এবং মো. ইকবাল হোসেন আয়নাল।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তারা জানান, নগদ লেনদেন কমিয়ে নিরাপদ, দ্রুত ও আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবায় গ্রাহকদের উদ্বুদ্ধ করাই এ ক্যাম্পেইনের মূল লক্ষ্য। একই সঙ্গে বাংলা কিউআর, ডেবিট ও ক্রেডিট কার্ড, পজ মেশিন এবং পূবালী ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করা হচ্ছে।
দেশের বিভিন্ন স্থানের মতো ঝালকাঠিতেও এ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।
আলোচনা সভা ও বুথ উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূবালী ব্যাংক ঝালকাঠি শাখায় গিয়ে শেষ হয়।
ব্যাংকের শাখা প্রধান বলেন, বাংলা কিউআর কোডের মাধ্যমে তাৎক্ষণিক ও নিরাপদ অর্থ পরিশোধ ব্যবস্থা জনপ্রিয় করা, মোবাইল অ্যাপভিত্তিক ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং ডিজিটাল লেনদেনের প্রতি গ্রাহক ও ব্যবসায়ীদের আস্থা বাড়ানোই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানে অংশ নেওয়া গ্রাহকরা বলেন, নগদ অর্থ বহনের ঝুঁকি কমিয়ে অল্প সময়ে নিরাপদ ও সহজ লেনদেন নিশ্চিত করতে পূবালী ব্যাংকের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।
এ সময় পূবালী ব্যাংক পিএলসি ঝালকাঠি শাখার কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad