1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বরুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের হাতে বীজ-সার ও চারা৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁ-৬ জেলে৷৷ শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই—-ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি৷৷ ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ঢাকা থেকে বিজয়নগরের প্রাণেশ মোদক গ্রেফতার৷৷ বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ৷৷ বরুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের হাতে বীজ-সার ও চারা৷৷ সিরাজগন্জের কাজিপুরে কাজ শেষ না করে বিল উত্তোলনের অভিযোগ৷৷ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও সমবায়ীদের সম্মাননা প্রদান৷৷ পটুয়াখালী পৌর বিদ্যানিকেতনের ভবন ও ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন”” পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা নিয়ে অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালী সদর থানার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই অভিযুক্ত কে মামলার ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে  র‌্যাব-৭ !!!

বরুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের হাতে বীজ-সার ও চারা৷৷

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের প্রণোদনা প্রদানের লক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলায় কৃষকদের মাঝে বীজ, চারা, রাসায়নিক সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরুড়ার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, সাবেক কমিশনার জাকির হোসেন, জসিম চৌধুরীসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের মাঝে উন্নতমানের বিভিন্ন ফসলের বীজ, ফলজ ও বনজ চারা, রাসায়নিক সার এবং প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি। কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে সরকার নিয়মিতভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি অধিক ফলন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কৃষকদের দোরগোড়ায় সরকারি কৃষি সহায়তা পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি চর্চায় উদ্বুদ্ধ করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে বীজ, চারা, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad