1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
সিরাজগন্জের কাজিপুরে কাজ শেষ না করে বিল উত্তোলনের অভিযোগ৷৷ - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঝড়ের কবলে বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁ-৬ জেলে৷৷ শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই—-ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি৷৷ ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগে ঢাকা থেকে বিজয়নগরের প্রাণেশ মোদক গ্রেফতার৷৷ বিজয়নগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ ও চারা বিতরণ৷৷ বরুড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের হাতে বীজ-সার ও চারা৷৷ সিরাজগন্জের কাজিপুরে কাজ শেষ না করে বিল উত্তোলনের অভিযোগ৷৷ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে পটুয়াখালীতে আলোচনা সভা ও সমবায়ীদের সম্মাননা প্রদান৷৷ পটুয়াখালী পৌর বিদ্যানিকেতনের ভবন ও ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন”” পটুয়াখালীতে জলবায়ু সহনশীলতা নিয়ে অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত৷৷ পটুয়াখালী সদর থানার চাঞ্চল্যকর রিপন হত্যা মামলার দুই অভিযুক্ত কে মামলার ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে  র‌্যাব-৭ !!!

সিরাজগন্জের কাজিপুরে কাজ শেষ না করে বিল উত্তোলনের অভিযোগ৷৷

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

অঞ্জনা চৌধুরী, স্টাফ রিপোর্টার:-সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার স্থলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও গেট নির্মাণ কাজ শেষ না করেই ঠিকাদার সমুদয় বিল উত্তোলন করে লাপাত্তা হয়েছে। বাউন্ডারি ওয়ালের কাজ সম্পূর্ণ না হওয়ায় হাট সংলগ্ন স্কুলভবন টি সম্পূর্ণ অরক্ষিতঅবস্থায় রয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায় স্কুলভবনটির দক্ষিণাংশের ও উত্তরাংশের বাউন্ডারি ওয়াল অর্ধেক অংশ করে নির্মাণ হয়েছে। বাদবাকি কাজ শেষ না করে ঠিকাদার কাজ ফেলে চলে গেছে। কাজিপুর উপজেলা এলজিইডি অফিস সূত্রে ২০২৩/২৪ অর্থ বছরে পি ই ডি পি ৪ প্রকল্পের আওতায় বাউন্ডারি ওয়াল ও একটি গেইট নির্মাণে প্রায় ৭ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। মেসার্স সোহানি এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান ২৭/১১ /২০২৩ কার্যাদেশ পেয়ে ২৫/০৫/২০২৪ তারিখে কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে ঠিকাদার কাজ না করেই বিল উত্তোলন করেছে। এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক জানান আমরা কাজ শেষ করার জন্য বার বার তাগাদা দিয়েও কাজ করেনি। বিদ্যালয় প্রধান শিক্ষক ও সভাপতি আরো জানান শুনেছি কাজ শেষ করার পর বিদ্যালয় থেকে প্রতিবেদন দেওয়ার পরই ঠিকাদার বিল নিতে পারবে অথচ কাজ শেষ হয়েছে মর্মে আমরা কোন প্রতিবেদনা দেইনি তার পরেও অজ্ঞাত কারণে ঠিকাদার বিল উত্তোলন করে নিয়েছে। এবিষয়ে কাজিপুর উপজেলা প্রকৌশলী হেদায়েতুল্লা বলেন আমি আসার আগেই ওই কাজ হয়েছে। তবে অভিযোগ টা আমার দৃষ্টিগোচর হওয়ায় ঠিকাদারের জামানত প্রদান বন্ধ রাখা হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের কাজ শেষ করতে সংশ্লিষ্ট উদ্বোধন কর্তৃপক্ষের হস্থক্ষেপ চেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad