1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকবিরোধী সাফল্য: গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার - অপরাধ সংবাদ
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকবিরোধী সাফল্য: গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৫ যানবাহনসহ ৪৫ কর্মী আটক রামিসা হত্যা মামলার রায় ‘ সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড ‘  পাশাপাশি ৭ লক্ষ টাকা জরিমানা ধার্য ৷৷ বিরামপুরে পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় অভিযান: ১৯,৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি সরকারদলীয় সংসদ সদস্যদের  সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা৷৷ মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের খুঁজছে পুলিশ৷৷ ৮ কেজি ৪০০ গ্রাম গাঁ/জা সহ ০২ (দুই) শীর্ষ মা/দক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আ/টক পুলিশি বাধা উপেক্ষা করে নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ, ‘রাজপথ ছাড়ব না’ ঘোষণা রেড টেলিফোন সংযোগের তামার তার বিক্রি ভাঙারিতে, আদালতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকবিরোধী সাফল্য: গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। পৃথক তিনটি অভিযানে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা এবং ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ জুন) কচুয়া থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) সাজ্জাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ কচুয়া উপজেলার ২ নম্বর পাথৈর ইউনিয়নের বড়দৈল এলাকার তালুকদার বাড়ি সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালান। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৩৮)-কে আটক করা হয়। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে এসআই (নিরস্ত্র) মো. সোহেল খান সঙ্গীয় ফোর্সসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কড়ইয়া এলাকায় করিম সাহেবের মসজিদের সামনে অভিযান পরিচালনা করে মো. রুবেল গাজী (৩০) ও ওমর ফারুক (৪২)-কে গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ হাজার ৮০০ টাকা।

একই দিনে কড়ইয়া এলাকার ফরহাদের মার্কেটের সামনে পৃথক আরেকটি অভিযানে মো. রাকিব (২৬)-কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।

কচুয়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট