1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় অভিযান: ১৯,৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি - অপরাধ সংবাদ
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় অভিযান: ১৯,৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি সরকারদলীয় সংসদ সদস্যদের  সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা৷৷ মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের খুঁজছে পুলিশ৷৷ ৮ কেজি ৪০০ গ্রাম গাঁ/জা সহ ০২ (দুই) শীর্ষ মা/দক ব্যবসায়ী র‌্যাব-৮ এর জালে আ/টক পুলিশি বাধা উপেক্ষা করে নোয়াখালীতে ছাত্রলীগ-যুবলীগের বিক্ষোভ, ‘রাজপথ ছাড়ব না’ ঘোষণা রেড টেলিফোন সংযোগের তামার তার বিক্রি ভাঙারিতে, আদালতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিনাজপুরে বাংলাদেশ আদিবাসী পার্টি (BAP)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ডাকবাংলোর মৃত্যুরহস্য ঘিরে ক্ষোভ: লাশ নিয়ে রাজপথে স্বজনরা, দাবি ‘এটি পরিকল্পিত হত্যা’ কালবৈশাখীর সঙ্গে বজ্রপাতের তাণ্ডব: দেশের বিভিন্ন জেলায় ১১ জন নিহত শৈলকুপায় আধিপত্যের লড়াইয়ে রক্তাক্ত সংঘর্ষ, আহত ৫০

চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির বড় অভিযান: ১৯,৯৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি

  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৯ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা।
শুক্রবার (০৬ জুন ২০২৬) সকাল আনুমানিক ৮টা ৩৫ মিনিটে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্তের ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাবুর্চি পাড়া এলাকা থেকে মোঃ খলিলুর রহমান (পিতা- ইদু মিয়া), গ্রাম- বাবুর্চি পাড়া, ডাকঘর- আমজাদ নগর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯,৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫৯ লাখ ৮৫ হাজার টাকা। আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট