1. aparadhsangbad@aparadhsangbad.com : অপরাধ সংবাদ : অপরাধ সংবাদ
  2. info@www.aparadhsangbad.com : অপরাধ সংবাদ :
বিজয়নগরে হেফাজত নেতা মাওলানা আফজাল হোসেনের ভিডিওকাণ্ডে সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
আড্ডা বাজারে কবি ও সাংবাদিক সবুজ হোসেনের ওপর হামলা, আতঙ্কে সাংবাদিক মহল বিজয়নগরে হেফাজত নেতা মাওলানা আফজাল হোসেনের ভিডিওকাণ্ডে সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ৪৮ লাখ ডলারে বিক্রি গরু, গিনেস রেকর্ডে নাম ‘ভিয়াতিনা-১৯’-এর সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: ৪০ হাজার ইয়াবাসহ আটক যুবক ব্রাহ্মণবাড়িয়া তিনদিন ব্যাপী শিশু নাট্যমের বার্ষিক আর্ট ক্যাম্প সমাপ্ত ও ৪০ বছর পূর্তি উদযাপন ফ্রিল্যান্সিং শিখেই আয়! যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রি প্রশিক্ষণে মিলবে ভাতা, খাবার ও সনদ পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ সারাদেশে  জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। যমুনা নদীর ভাঙনকবলিত এলাকা   অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর ঘোষণা দেন পানিসম্পদমন্ত্রী। বিজয়নগরে ​মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরলেন ৪ ভাই সিরাজগন্জের কাজিপুরে  ব্রাকের উদ্যোগে গাছের চারা বিতরণ

বিজয়নগরে হেফাজত নেতা মাওলানা আফজাল হোসেনের ভিডিওকাণ্ডে সংবাদ সম্মেলন, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল হৃদয়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা আফজাল হোসেনের ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলার চম্পকনগর ইসলামিয়া হাফিজিয়া রাশিদিয়া দারুল উলুম মাদ্রাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার শতাধিক হেফাজত নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
সম্প্রতি মাওলানা আফজাল হোসেনের একটি ব্যক্তিগত ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে উপজেলা হেফাজতে ইসলাম তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেন— উপজেলা হেফাজতের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, যুগ্ম সম্পাদক মুফতি রহমতুল্লাহ কাসেমী এবং দফতর সম্পাদক শহীদুল হক।
সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন মাওলানা আব্দুল কুদ্দুস। এর আগে তদন্তের বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক উপস্থাপনা করেন মুফতি রহমতুল্লাহ কাসেমী।
লিখিত বক্তব্যে তদন্ত কমিটি জানায়, ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে অনুসন্ধানে দেখা গেছে, মাওলানা আফজাল হোসেন ও ভিডিওতে থাকা নারী ইসরাত জাহান বৈধ স্বামী-স্ত্রী। তাঁদের দাবি অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শরিয়ত মোতাবেক উভয়ের সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দাম্পত্য জীবনে পারস্পরিক বিশ্বাস ও আনুগত্যের অংশ হিসেবে নিজেদের মধ্যে একটি শপথ করেছিলেন তারা। ভিডিওটি ছিল তাঁদের ব্যক্তিগত মুহূর্তের ধারণকৃত অংশ, যা পরবর্তীতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।
তদন্ত কমিটির দাবি, মামুন মিয়া ও সোলেমান মিয়া নামের দুই ব্যক্তি ব্যক্তিগত আক্রোশ ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভিডিওটি ছড়িয়ে দেন।
এছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফ্লোরে শুয়ে থাকার ভিডিও প্রসঙ্গে বলা হয়, ওই সময় মাওলানা আফজাল হোসেন গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন এবং বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।
তদন্তে তাঁদের বৈধ দাম্পত্য সম্পর্কের সত্যতা পাওয়া গেছে দাবি করে কমিটি জানায়, এটি একজন ব্যক্তির চরিত্রহননের উদ্দেশ্যে সাজানো অপপ্রচার।
সংবাদ সম্মেলনে উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি আল্লামা শফিকুল ইসলাম তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভিডিও প্রচারকারীদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় জেলা হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গে পরামর্শক্রমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রাজপথে কর্মসূচি ঘোষণা করা হবে।”
এসময় উপজেলার বিভিন্ন স্তরের ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষক এবং হেফাজতের নেতাকর্মীরা উপস্থিত

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট