1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
কাজিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত - অপরাধ সংবাদ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
লাকসামে ৩ শিশু যৌন নিপীড়ন মামলার অভিযুক্ত মকবুল আটক৷৷ মাছ শিকারি আলী আহমদ হত্যা মামলার মূল আসামি মনির মিয়া গ্রেফতার৷৷ বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ, ইমারজেন্সিতে উপচে পড়া ভিড়, হাসপাতালের সামনে যানজটে চরম দুর্ভোগ!! পবিপ্রবির নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান৷৷ গলাচিপায় স্কুলের মাঠ কেটে ক্যানেল করার অভিযোগ ইউপি মেম্বারের বিরুদ্ধে৷৷  ড. এবিএম সাইফুল ইসলাম পবিপ্রবির নতুন উপ-উপাচার্য মির্জাগঞ্জে আইনশৃঙ্খলা ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত! পটুয়াখালীতে মোহসেনুদ্দিন নুরিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের সংবাদ সম্মেলন৷৷  দুমকিতে মক্তবের ছাত্রকে ব/লাৎ/কারের চেষ্টার অভিযোগে  শিক্ষক আ/টক৷৷ অসহায় পরিবারের পাশে শাহাদাৎ হোসেন দিলেন আর্থিক অনুদান৷৷ 

কাজিপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৯১৫ বার পড়া হয়েছে

অন্জনা স্টাফ রিপোর্টার-
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১৫নং সি.বি দূর্গতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১১ মার্চ (সোমবার) সকালে বিদ্যালয়টির মাঠে শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দৌড়, উচ্চ লাভ, বালিশ খেলা, বিস্কুট দৌড় সহ আরো বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পুরস্কার বিতরণী ও মা সমাবেশের আয়োজন করা হয়। সহকারি শিক্ষক আবু রায়হানের সঞ্চালনায়, এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি কামাল পাশা পাভেল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল। এ সময় অতিথিরা স্কুলের উন্নয়নের কাজে ভূমিকা রাখবে বলেও প্রতিশ্রুতি দেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলাম, স্বপন খান,মীর হোসেন, আব্দুল বারিক, গাজিউর রহমান সহ শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণ।
উল্লেখ্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ এ রাজশাহী বিভাগের উচ্চ লাফে থার্ড হয়েছেন। এই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রবিউল। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মাননা পদক তুলে দেন অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad