1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালীতে সড়ক দু/র্ঘটনায় শরিয়তপুরের এক যুবকের মৃ/ত্যু৷৷  - অপরাধ সংবাদ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন৷৷  লোহালিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মহিবুল্লাহ৷৷  বরুড়ায় ইমাম-মুয়াজ্জিনের সরকারি অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ; তদন্তে প্রকৃত মসজিদকে অনুদান দেওয়ার দাবি৷৷       পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত৷৷  পটুয়াখালীতে সড়ক দু/র্ঘটনায় শরিয়তপুরের এক যুবকের মৃ/ত্যু৷৷  রাজাপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত৷৷ বিরামপুরে অসহায় দুস্থ,ও প্রতিবন্ধীর মধ্যে বিশেষ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ৷৷  রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন জেলা পরিষদ প্রশাসকরা—— ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম সিরাজ:: স্ক্যাম ও সাইবার পাচারের ঝুঁকি মোকাবিলায় বিরামপুরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত৷৷  স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে” – উপাচার্য পবিপ্রবি৷৷ 

পটুয়াখালীতে সড়ক দু/র্ঘটনায় শরিয়তপুরের এক যুবকের মৃ/ত্যু৷৷ 

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটর বাইক চালক কুয়াকাটায় ভ্রমনে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। ঘাতক দুরপাল্লার পরিবহন গ্রীন লাইন (আর-১৫)  আটক করা হয়েছে কিন্তু ড্রাইভার-হেলপার পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  কুয়াকাটায় ভ্রমনে আসা শরিয়তপুর জেলার শিবচর উপজেলার ভাষামারা গ্রামের বাসিন্দা শহীদ হাওলাদারের ছেলে  যুবক মোঃ জাহিদ হাওলাদার শুক্রবার (৩১ জুলাই) ভোর ৫ টায় কুয়াকাটা থেকে মোটর বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে পটুয়াখালী ব্রীজের উত্তর পাশে শিয়ালী বাজার সংলগ্ন মহাসড়কে পৌছলে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে আসা গ্রীন লাইন এর মুখোমুখী সংঘর্ষে মোটর বাইকসহ পরিবহনের নিচে পড়ে চাপায় ঘটনাস্থলেই জাহিদের মর্মান্তিক মৃত্যু ঘটে।
পরিবহনটি মহাসড়ক পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান।
খবর পেয়ে স্বজনরা পটুয়াখালীতে এসেছে। লাশ হস্তান্তর ও মামলার প্রস্তুতি চলছে বলে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad