1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
বিরামপুরে অসহায় দুস্থ,ও প্রতিবন্ধীর মধ্যে বিশেষ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ৷৷  - অপরাধ সংবাদ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন৷৷  লোহালিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মহিবুল্লাহ৷৷  বরুড়ায় ইমাম-মুয়াজ্জিনের সরকারি অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ; তদন্তে প্রকৃত মসজিদকে অনুদান দেওয়ার দাবি৷৷       পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত৷৷  পটুয়াখালীতে সড়ক দু/র্ঘটনায় শরিয়তপুরের এক যুবকের মৃ/ত্যু৷৷  রাজাপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত৷৷ বিরামপুরে অসহায় দুস্থ,ও প্রতিবন্ধীর মধ্যে বিশেষ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ৷৷  রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন জেলা পরিষদ প্রশাসকরা—— ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম সিরাজ:: স্ক্যাম ও সাইবার পাচারের ঝুঁকি মোকাবিলায় বিরামপুরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত৷৷  স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে” – উপাচার্য পবিপ্রবি৷৷ 

বিরামপুরে অসহায় দুস্থ,ও প্রতিবন্ধীর মধ্যে বিশেষ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ৷৷ 

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
  1. এমডি রেজওয়ান আলী দিনাজপুর জেলা প্রতিনিধি :- দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির আওতায় দুস্থ,অসহায়, অসুস্থ,প্রতিবন্ধী,গৃহহীন ব্যক্তি,মেধাবী শিক্ষার্থী ও সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার মাঝে বিশেষ অনুদানের চেক এবং অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেলে বিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ড. এ.জেড.এম. জাহিদ হোসেন,এমপি। সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ তানজিনা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি নিজ হাতে উপকারভোগীদের মাঝে বিশেষ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ করেন। এ সময় উপকার ভোগীদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। সরকারের এমন মানবিক উদ্যোগকে তারা সাধুবাদ জানান।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া মো.শফিকুল আলম মামুন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপির সভাপতি মো.হুমায়ুন কবির,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজুসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জন প্রতিনিধি,সুশীল সমাজের প্রতিনিধি, বিরামপুর প্রেসক্লাব কলাবাগানের সাংবাদিকবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিপুল সংখ্যক উপকারভোগী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড.এ.জেড.এম.জাহিদ হোসেন বলেন,“সরকার সমাজের পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করছে। অসহায়,দুস্থ,প্রতিবন্ধী, গৃহহীন ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সরকারের অন্যতম অঙ্গীকার। সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি আরও বিস্তৃত করা হচ্ছে,যাতে কোনো মানুষ অবহেলিত না থাকে।”তিনি আরও বলেন,“নারীর ক্ষমতায়ন ছাড়া দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সেলাই মেশিন বিতরণের মাধ্যমে অনেক নারী আত্মকর্মসংস্থানের সুযোগ পাবেন এবং পরিবারকে অর্থনৈতিক ভাবে সহযোগিতা করতে পারবেন। সরকারের প্রতিটি উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবনমান উন্নয়ন এবং একটি বৈষম্যহীন,মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।”
    অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপকার ভোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সরকারের উন্নয়ন কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad