পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় মোটর বাইক চালক কুয়াকাটায় ভ্রমনে আসা এক যুবকের মৃত্যু হয়েছে। ঘাতক দুরপাল্লার পরিবহন গ্রীন লাইন (আর-১৫) আটক করা হয়েছে কিন্তু ড্রাইভার-হেলপার পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াকাটায় ভ্রমনে আসা শরিয়তপুর জেলার শিবচর উপজেলার ভাষামারা গ্রামের বাসিন্দা শহীদ হাওলাদারের ছেলে যুবক মোঃ জাহিদ হাওলাদার শুক্রবার (৩১ জুলাই) ভোর ৫ টায় কুয়াকাটা থেকে মোটর বাইক চালিয়ে বাড়ি ফেরার পথে পটুয়াখালী ব্রীজের উত্তর পাশে শিয়ালী বাজার সংলগ্ন মহাসড়কে পৌছলে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে আসা গ্রীন লাইন এর মুখোমুখী সংঘর্ষে মোটর বাইকসহ পরিবহনের নিচে পড়ে চাপায় ঘটনাস্থলেই জাহিদের মর্মান্তিক মৃত্যু ঘটে।
পরিবহনটি মহাসড়ক পুলিশ আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায় বলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান।
খবর পেয়ে স্বজনরা পটুয়াখালীতে এসেছে। লাশ হস্তান্তর ও মামলার প্রস্তুতি চলছে বলে ওসি মনিরুজ্জামান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত