1. aparadhsangbad@aparadhsangbad.com : aparadhsangbad :
পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত৷৷  - অপরাধ সংবাদ
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য হতে পেরে গর্বিত — এস কে ইয়াছিন৷৷  লোহালিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মহিবুল্লাহ৷৷  বরুড়ায় ইমাম-মুয়াজ্জিনের সরকারি অনুদান নিয়ে অনিয়মের অভিযোগ; তদন্তে প্রকৃত মসজিদকে অনুদান দেওয়ার দাবি৷৷       পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত৷৷  পটুয়াখালীতে সড়ক দু/র্ঘটনায় শরিয়তপুরের এক যুবকের মৃ/ত্যু৷৷  রাজাপুরে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে মাহিন্দ্রার দুই যাত্রী নিহত৷৷ বিরামপুরে অসহায় দুস্থ,ও প্রতিবন্ধীর মধ্যে বিশেষ অনুদানের চেক ও সেলাই মেশিন বিতরণ৷৷  রাষ্ট্রীয় অনুষ্ঠানে ডিসির সমমর্যাদা পেলেন জেলা পরিষদ প্রশাসকরা—— ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম সিরাজ:: স্ক্যাম ও সাইবার পাচারের ঝুঁকি মোকাবিলায় বিরামপুরে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস পালিত৷৷  স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে” – উপাচার্য পবিপ্রবি৷৷ 

পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহিলা পরিষদের ৬ষ্ঠ জেলা সম্মেলন অনুষ্ঠিত৷৷ 

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-“নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রুখে দাড়াও” আমরা নারী আমরা সব পারি, নারী অধিকার- মানবাধিকার, নারী – শিশু নির্যাতন বন্ধ কর প্রভৃতি স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার ৬ষ্ঠ জেলা সম্মেলন -২০২৬  অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০ টায় কলেজ রোডস্থ জেলা মহিলা পরিষদ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে শহরে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার মার্কেটে মল্লিকা পার্টি সেন্টারে জেলা মহিলা পরিষদের সদস্য সুরাইয়া বেগমের সভাপতিত্বে ও ফাহমিদা আমবেরীনের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য পুষ্প চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বরগুনা জেলা কমিটির সাবেক সভাপতি নাজমা বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমাদ্দার, জেলা কমিটির সদস্য সিনিয়র সদস্য ফজিলাতুন্নেছা, রাশিদা বেগম, মাকসুদা বেগম, নন্দিতা পাল, তাপশী কর্মকার, বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক নাদিয়া সুলতানা,  কাউখালী শাখার সাধারণ সম্পাদক শাহিদা হক ও মানবাধিকার পরিষদের সভাপতি মোর্শেদা বেগম মৌ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরটিভি ও সমকাল প্রতিনিধি মুফতী সালাউদ্দিন ও সাংবাদিক ফিরোজ আহম্মেদ।
বক্তারা, নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে মহিলা পরিষদের কমিটি গঠন করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মানবিক সমাজ প্রতিষ্ঠায় নারী মুক্তির পথপ্রদর্শক বেগম রোকেয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে নারী সমাজকে সাহসী হয়ে নারী অধিকার বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান নারী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে নারী মুক্তির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : Aparadhsangbad