পটুয়াখালী থেকে নিজস্ব প্রতিবেদক:-"নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা রুখে দাড়াও" আমরা নারী আমরা সব পারি, নারী অধিকার- মানবাধিকার, নারী - শিশু নির্যাতন বন্ধ কর প্রভৃতি স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ পটুয়াখালী জেলা শাখার ৬ষ্ঠ জেলা সম্মেলন -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০ টায় কলেজ রোডস্থ জেলা মহিলা পরিষদ কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন করে শহরে এক বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার মার্কেটে মল্লিকা পার্টি সেন্টারে জেলা মহিলা পরিষদের সদস্য সুরাইয়া বেগমের সভাপতিত্বে ও ফাহমিদা আমবেরীনের উপস্থাপনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য পুষ্প চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য বরগুনা জেলা কমিটির সাবেক সভাপতি নাজমা বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুনন্দা সমাদ্দার, জেলা কমিটির সদস্য সিনিয়র সদস্য ফজিলাতুন্নেছা, রাশিদা বেগম, মাকসুদা বেগম, নন্দিতা পাল, তাপশী কর্মকার, বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক নাদিয়া সুলতানা, কাউখালী শাখার সাধারণ সম্পাদক শাহিদা হক ও মানবাধিকার পরিষদের সভাপতি মোর্শেদা বেগম মৌ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরটিভি ও সমকাল প্রতিনিধি মুফতী সালাউদ্দিন ও সাংবাদিক ফিরোজ আহম্মেদ।
বক্তারা, নারী ও কন্যা শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে মহিলা পরিষদের কমিটি গঠন করে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মানবিক সমাজ প্রতিষ্ঠায় নারী মুক্তির পথপ্রদর্শক বেগম রোকেয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে নারী সমাজকে সাহসী হয়ে নারী অধিকার বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান নারী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে নারী মুক্তির সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ জসীম উদ্দীন খোকন
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২৮/বি টয়েনবি সার্কুলারর রোড, মতিঝিল বা/এ ,ঢাকা -১০০০
মোবাইল: ০১৭১১৭৮৫৯৯৮, ০১৭৩৩৭০২৮৬৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত